মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চালু হলো মেডিসিন ক্লাবের টেলিমেডিসিন সেবা- “হ্যালো, মেডিসিন ক্লাব”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ মে ২০২০, ১২:৩০ · ২ মিনিটে পড়ুন
চালু হলো মেডিসিন ক্লাবের টেলিমেডিসিন সেবা- “হ্যালো, মেডিসিন ক্লাব”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ মে ২০২০, শুক্রবার:

“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”

ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাধ্যমে চাইলেই যে কোন কঠিন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। এই প্রত্যয় নিয়ে ৩৯ বছর আগে শুরু হওয়া মেডিসিন ক্লাবের পথচলা আজও অব্যাহত আছে এই বৈশ্বিক করোনা মহামারীতে।

গত দেড় মাস যাবৎ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত মেডিসিন ক্লাব দেশের ক্রান্তিলগ্নে সামান্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মেডিসিন ক্লাব চালু করেছে তাদের টেলিমেডিসিন সেবা- “হ্যালো মেডিসিন ক্লাব।” বৈশ্বিক মহামারী করোনার কারণে মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না, তাই জনগণের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের সভাপতি আরমান হোসেন। এছাড়াও অধিকতর জটিল চিকিৎসা সংক্রান্ত সমাধানের জন্য রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ। ইতোমধ্যেই অসংখ্য রোগী উক্ত টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করেছেন।

পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের জন্য মেডিসিন ক্লাবের বিশেষ পরিবহণ সেবার কার্যক্রমও ইতিমধ্যেই শুরু হয়েছে। যার মাধ্যমে প্রতিদিন অসংখ্য চিকিৎসক তাদের যাতায়াতের সেবা গ্রহণ করছেন।

আয়োজনে: মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদ
সার্বিক দিক নির্দেশনায়: স্বাস্থ্য অধিদপ্তর
বাস: পার্কলাইন ট্রাভেলস লিমিটেড
জ্বালানি খরচ: বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন
সহযোগিতায়: মেডিসিন ক্লাব, ডেল্টা মেডিকেল কলেজ ইউনিট।

আগ্রহীরা নির্ধারিত রুটে যাতায়াতের জন্য মেডিসিন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে উক্ত সেবার অন্তর্ভুক্ত হতে পারবেন।

“Learn and let others learn to serve the humanity in the best possible manner.”
-Medicine Club

নিজস্ব প্রতিবেদক/তানজিলা রিমি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।