মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

চমেকহাতে “অপরাজেয় বাংলা গ্যালারি” ও “বঙ্গবন্ধু কর্নার” গড়ার ভিন্নরকম উদ্যোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ১:৩১ · ১ মিনিটে পড়ুন
চমেকহাতে “অপরাজেয় বাংলা গ্যালারি” ও “বঙ্গবন্ধু কর্নার” গড়ার ভিন্নরকম উদ্যোগ
লেখার আকার

 

৩০ জানুয়ারি, ২০২০

 

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন’১৯-২০, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে চমেকহা এর তৃতীয় তলায় “ডক্টরস রিক্রিয়েশন রুম” এ গড়ে তোলা হয়েছে “অপরাজেয় বাংলা গ্যালারি” এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছে “বঙ্গবন্ধু কর্নার”।

“অপরাজেয় বাংলা গ্যালারি” তে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছবি।


মুক্তিযুদ্ধে অবদান রাখতে গিয়ে দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর চারজন শহীদের পরিচিতিসহ চমেক এর মুক্তিযোদ্ধাদের নাম ডকুমেন্ট আকারে রাখা হয়েছে এই “অপরাজেয় বাংলা গ্যালারি” তে।

বাংলাদেশের কোন মেডিকেল কলেজ হাসপাতালে ইতোপূর্বে এরকম ডকুমেন্ট করা হয়নি। চমেকহা তেই ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন’১৯-২০ এর উদ্যোগে প্রথমবারের মত এরকম যুগান্তকারী একটি পদক্ষেপ নেয়া হল।

এছাড়াও গ্যালারিতে রয়েছে ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ছবি।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু কর্ণারে। কর্ণারটিতে বঙ্গবন্ধু কে নিয়ে লেখা ৭১টি বই রাখা হয়েছে।

তথ্যসূত্রঃ ইমন, চমেক ২০১৬-১৭ সেশন

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।