মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চট্টগ্রামের ৫টি হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করলো টিকে গ্রুপ

অংকন বনিকপ্রকাশ: ২১ জুন ২০২০, ৫:৫৬ · ২ মিনিটে পড়ুন
চট্টগ্রামের ৫টি হাসপাতালে ভেন্টিলেটর সরবরাহ করলো টিকে গ্রুপ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২১ জুন, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। আক্রান্তের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষের নাম।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামের ৫টি হাসপাতালে ২০টি ভেন্টিলেটর সরবরাহ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপ।

গত শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের কাছে এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান,

“টিকে গ্রুপের দেওয়া ২০টি ভেন্টিলেটরের মধ্যে ১০টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৩টি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৩টি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে, ২টি সার্জিস্কোপ হাসপাতালে এবং অপর ২টি পার্কভিউ হাসপাতালে দেওয়া হয়েছে।”

টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মো. মোফাচ্ছেল হক জানান,

­”দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টিকে গ্রুপ। চট্টগ্রামে করোনা রোগী দ্রুত বাড়তে থাকায় তাদের চিকিৎসার জন্য টিকে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের নির্দেশে চীন থেকে ২০টি ভেন্টিলেটর আমদানি করে তা জেলা প্রশাসনকে প্রদান করেছি আমরা। এইসব ভেন্টিলেটর চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে চালু হলে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া আরও সহজ হবে।”

করোনা মহামারীর এই উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামে সরকারি উদ্যোগের পাশাপাশি এস আলম, সিকমসহ চট্টগ্রামের বিভিন্ন শিল্প গ্রুপও করোনা রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার তৈরি, হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করে সহায়তার হাত বাড়িয়েছে।
চট্টগ্রামের ৫টি ও ঢাকার মুগদা জেনারেল হাসপাতালসহ মোট ৬টি হাসপাতালে এ পর্যন্ত প্রায় ৭ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে এস আলম গ্রুপ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।