মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গোপালগঞ্জে ৩ পুলিশ সদস্য সহ ৯ জনের শরীরে করোনা শনাক্ত

Platformপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:০৭ · ১ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে ৩ পুলিশ সদস্য সহ ৯ জনের শরীরে করোনা শনাক্ত
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, ১৪ এপ্রিল, ২০২০:

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে ঢাকা সংক্রমণের শীর্ষে থাকলেও এর বাইরের জেলাগুলোও করোনার প্রভাব থেকে বাদ যায় নি। গোপালগঞ্জের মুকসুদপুর থানার ৩ জন পুলিশ কনস্টেবলসহ ৬ জনের মধ্যে নতুন করে করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সূত্রে জানা যায় এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে অনেকেই নারায়ণগঞ্জ ফেরত বলে তিনি মন্তব্য করেন।

সিভিল সার্জন জানান, এর আগে টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী ও সড়ইডাঙ্গায় এক ব্যক্তির দেহে করোনার অস্তিত্ব মেলে। সোমবার (১৩ এপ্রিল) আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে আরো ৬ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এদের মধ্যে মুকসুদপুর থানার তিন পুলিশ কনেস্টেবল ছাড়াও গোপালগঞ্জ সদর উপজেলার উরফি, চন্দ্রদিঘলিয়া এবং গোলাবাড়িয়া গ্রামের ৩ জন রয়েছেন। ২৪ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল, তাদের মধ্য ৩ জনের ফলাফলে করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, সদরের তিন জনকে আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। বাকি মুকসুদপুর থানার ৩ কনষ্টেবল ও টুঙ্গিপাড়া উপজেলার ৩ জনকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।