মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ

Sarif Sahriarপ্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ১০:০০ · ২ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলাকারীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

গত ২৩ অক্টোবর (শুক্রবার) রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের গায়ে হাত তোলে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ঘটনাস্থলে উপস্থিত হন এবং থানায় ফোন করেন। পরে পুলিশ এসে আসামিকে গ্রেফতার করে।

পরদিন ২৪ অক্টোবর (শনিবার) গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন এবং জেলা বিএমএর সাধারণ সম্পাদক এসে মামলা দায়ের করেন। কিন্তু এই মামলা দায়েরের সময় বিভিন্ন জায়গা থেকে বাঁধা প্রদান করে ফোন করা হয়। তখন এজাহার গ্রহণে তালবাহানা দেখে সিভিল সার্জন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারকে ফোন করেন এবং তারপরই মামলা গ্রহণ করা হয়। আবার মামলা হওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে মিছিল করে, তাদের হাসপাতালে অন্তরীণ করে রাখার হুমকি আসতে থাকে।

কিন্তু এসব বাঁধাবিপত্তি এবং প্রতিকূল পরিস্থিতি মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ অত্যন্ত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন।

এবিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট হচ্ছে-

১. আসামির জামিন নামঞ্জুর হয়েছে।
২. ক্ষমতাধর যারা হুমকি দিয়ে এসেছিল, তারা সবাই এখন নরম সুরে কথা বলছেন।

সারা দেশ যখন বিচারহীন চিকিৎসক নির্যাতনের ঘটনায় সয়লাব তখন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টান্ত স্থাপন করেছে।

তবে এই ত্বরিত পদক্ষেপের জন্য যে তিন জন মহানায়ক না এ থাকলে এসব কিছুই সম্ভব হত না, তাঁরা হচ্ছেন গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন, জেলা বিএমএর সাধারণ সম্পাদক এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও)। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন চিকিৎসকগণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।