মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসা ব্যবস্থাকে ‘গালাগালি’ করে-তথ্যমন্ত্রী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০১৫, ৮:১৩ · ২ মিনিটে পড়ুন
গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসা ব্যবস্থাকে ‘গালাগালি’ করে-তথ্যমন্ত্রী
লেখার আকার

“ব্যবসা ভালো না হলে টিভি চ্যানেল বন্ধ করে দেন”বৃহস্পতিবার বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতার সময় তথ্য মন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে অপচিকিৎসা চালানো হচ্ছে বলে চিকিৎসকরা অভিযোগ করলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলেছি। তারা বলে ব্যবসা ভালো না, তাই দেখাতে হয়। আমি বলেছি ব্যবসা ভালো না হলে বন্ধ করে দেন। আসলে এই ব্যবসা তো ‘ফ্রন্ট’ এর ব্যবসা। আসল ব্যবসা হচ্ছে ভয় দেখানো।’

কিডনি নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দেশে আগে কত সুন্দর কিডনি ট্রান্সপ্লান্ট হতো। একটি পত্রিকা এ নিয়ে রিপোর্ট করার পর তা বন্ধ হয়ে গেল। সব রোগী এখন ভারতে চলে যাচ্ছে। আমি মনে করি অপচিকিৎসার মতো এটিও অপসাংবাদিকতা।’

হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসা ব্যবস্থাকে ‘গালাগালি’ করে। প্রতিদিন ৩০ লাখ মানুষ বিভিন্ন হাসপাতালে সেবা পান, সাত হাজারেরও বেশি অস্ত্রোপচার হয়। কয়জন রোগী মারা যাচ্ছে? আপনারা ক্যামেরা নিয়ে হাসপাতালের সামনে বসে থাকুন। দেখবেন কত ভালো আমাদের চিকিৎসকরা। আসুন আমরা সবাই এই চিকিৎসকদের হাততালি দিই।’তিনি আরো বলেন-“দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে লেখার আগে সাংবাদিকদের অন্তত ১০ বার ভাবা উচিৎ”।

সূত্রঃ বাংলাট্রিবিউন

ট্যাগ:গণমাধ্যম
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

  1. উনি তো ভাল ট্যালেন্ট, সত্যি কথাটাই বলেছেন। উনি কি মন্ত্রী নাসিমকে কথাটা বলতে পারেন??????????

  2. সরকার তো সব ভালই বোঝে। তাহলে নতুন নতুন ফালতু নিয়ম তৈরি করে মেডিকেল স্টুডেন্টদের হতাশা কেন বাড়ায়?

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।