মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

গণঅভ্যুত্থানে আহত ৭ জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তুরস্ক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ নভেম্বর ২০২৪, ৯:৪২ · ২ মিনিটে পড়ুন
গণঅভ্যুত্থানে আহত ৭ জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তুরস্ক
লেখার আকার

রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে আহত ৭ জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তুরস্ক সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা আজ গণমাধ্যমকে বলেন, “তুরস্ক সম্প্রতি আমাদের কাছে এটি নিশ্চিত করেছে। এই উদার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, তুরস্ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে।”

তিনি আরো বলেন, তুরস্ক সরকার বিনামূল্যে চিকিৎসা দিতে রাজি হওয়ায় এখন কোন ৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বেছে নেওয়া হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সে ব্যাপারে তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে। এই সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বিশেষ করে ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশের বর্তমান চাহিদার প্রেক্ষিতে তুরস্কের সহায়তার এটি একটি উদারহরণ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাতকালে আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।

২০২৪ সালের ২৭শে আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকারের একটি প্রতিনিধি দল সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করতে ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।