মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালে মিলবে অনলাইন টিকিট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৬ · ২ মিনিটে পড়ুন
ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালে মিলবে অনলাইন টিকিট
লেখার আকার

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

ক্যানসার রোগীদের জন্য শুরু হলো অনলাইন টিকিট ব্যবস্থা। এর ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই চিকিৎসকের সাক্ষাৎ পাবেন রোগীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। বিগত সময়ে ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল ৩০০ শয্যায় রূপান্তরিত হয়েছে। বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালটিকে ৩০০ থেকে ৫০০ শয্যায় বর্ধিতকরণের কাজও সম্পন্ন হয়েছে।

সংযোজন করা হচ্ছে নতুন উন্নত আধুনিক যন্ত্রপাতি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিপুলসংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, তেমনি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করছে।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. জাহাঙ্গীর কবীর বাংলাদেশে ক্যানসার চিকিৎসা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এবং দেশের ৮টি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল স্থাপন ও দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার চিকিৎসাকেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে অধিক গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডা. মো. সারোয়ার বারী, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার ক্যলাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডা. মো. আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডা. নাজমুল হোসেন, মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রাক্তন প্রকল্প পরিচালক, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।

এর আগে বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি র‍্যালি আয়োজন করা হয়। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চতকরণ ও সেবার মান আধুনিকীকরণের লক্ষ্যে নতুন ২টি রেডিওথেরাপি মেশিনের উদ্বোধন করেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।