মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ই-লগবুক চালু করল বিসিপিএস

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৯ · ১ মিনিটে পড়ুন
ই-লগবুক চালু করল বিসিপিএস
লেখার আকার

রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

এবার ই-লগবুক চালু করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস) কর্তৃপক্ষ। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিসিপিএস এর সচিব অধ্যাপক আবুল বাশার মোঃ জামাল স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশকৃত প্রশিক্ষণার্থীদের, ট্রেনিং মনিটরিং এর জন্য e-Logbook এর কার্যক্রম শুরু করেছে যা এফসিপিএস ডিগ্রীর আন্তর্জাতিক স্বীকৃতির একটি ধাপ পূরণ করবে। ২০২৫-এর জানুয়ারি সেশনে ১ম পর্ব পাশকৃত (মেডিসিন, সার্জারি, অবস্ এন্ড গাইনি এবং পেডিয়াট্রিক্স) প্রশিক্ষণার্থীদের eLogbook ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল বিষয়ে e-Logbook স্বল্পতম সময়ের মধ্যে চালু করা হবে। eLogbook এর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী উভয়েরই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সেই লক্ষ্যে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন- www.bcps.edu.bd, ই-মেইল: [email protected], ফোন নং- ০১৭২১-৮৮১৯৬২ (অফিস চলাকালীন সময়)।’

এছাড়াও বিষয়টি অতীব জরুরী বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

 

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।