মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোয়ারান্টাইনের জন্য রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট দিতে প্রস্তত যশোদা জীবন দেবনাথ

Platformপ্রকাশ: ২৬ মার্চ ২০২০, ৪:১৪ · ২ মিনিটে পড়ুন
কোয়ারান্টাইনের জন্য রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট দিতে প্রস্তত যশোদা জীবন দেবনাথ
লেখার আকার

বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২০:

“মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি- গাজীপুরে আমাদের রাজেন্দ্র ইকো রিসোর্ট লি: নামে একটি রিসোর্ট আছে, সেখানে ১০০ টির উপরে সুসজ্জিত রুম আছে। সরকার যদি ইচ্ছা পোষণ করেন, বিনা মূল্যে আমরা কোয়ারান্টাইন সেন্টারের জন্য রিসোর্টটি দিতে প্রস্তত।”

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ ও শ্যামপুর সুগার মিলের ডিরেক্টর এবং প্রটেকশন ওয়ান প্রাঃ লিঃ এর চেয়ারম্যান ড. যশোদা জীবন দেবনাথ, মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই স্ট্যাটাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন।

ড. যশোদা জীবন দেবনাথ

রাজেন্দ্রপুর রিসোর্ট এন্ড ভিলেজ একটি ইকো রিসোর্ট, যেটি তৈরি হয় ২০০৯ সালে। এটির অবস্থান গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে। প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় গড়ে তোলা হয়েছে রাজেন্দ্র ইকো রিসোর্ট। বনের স্বাভাবিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রাখতে এখানে পরিকল্পিতভাবে আরো বনায়ন করা হয়েছে। রাজেন্দ্র ইকো রিসোর্টে ৫৭ টি কটেজের মধ্যে ১৪টি ইতোমধ্যে তৈরি হয়েছে, যাতে মোট ১০০টির অধিক সুসজ্জিত রুম আছে।

এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মাটির ঘর। এখানে আগত অতিথিরা চাইলে রিসোর্টের লেকে মাছ ধরা, নৌকা ও সাইকেল চালানো কিংবা শাক-সবজি ও ফার্ম ঘুরে দেখতে পারেন। রাজেন্দ্র ইকো রিসোর্টে আরো রয়েছে একটি সুইমিং পুল ও ক্যাফেটেরিয়া। রয়েছে ২০০ লোক ধারন ক্ষমতার মিলনায়তন। মানবসৃষ্ট কাঠামো ও প্রাকৃতিক পরিবেশের এক অপরুপ মেলবন্ধন রয়েছে রাজেন্দ্রপুর রিসোর্ট এন্ড ভিলেজ এ।

দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর এই মননশীল চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত সবাইকে তথা দেশবাসীকে অনুপ্রানিত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

নিজস্ব প্রতিবেদক/নিউমুন রাইন রহমান অরভিল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।