বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১২ই মে, ২০২০

আজ ১২ই মে, ২০২০, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিপ্তর হতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য শিল্পখাতে কর্মরত কর্মীরা কর্মস্থল থেকে স্থায়ী ঠিকানায় ফিরলে স্থানীয় প্রশাসন কর্তৃক কতিপয় সতর্কতা অবলম্বন প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-

আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, দেশের প্রত্যেকটি জেলায় এখন কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তি আছেন।
আমদের সকলের লক্ষ্য থাকা উচিত স্থানীয় পর্যায়ে কোনোক্রমেই যেন সংক্রমিত ব্যক্তির সংখ্যা না বাড়ে। স্থানীয়ভাবে সংক্রমণ এবং বাইরে থেকে সংক্রমিত হয়ে আসা ব্যক্তির মাধ্যমে এটা হতে পারে।
সম্প্রতি গর্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প, দোকানপাট, অফিস আদালত ও অন্যান্য ব্যবসা বাণিজ্য খুলেছে। অনেক কর্মকর্তা ও কর্মচারী সেসব জায়গায় কর্মরত অবস্থায় সংক্রমিত হতে পারেন। তারা যদি ছুটি নিয়ে বা ছুটিকালীন সময়ে তাদের স্থায়ী নিবাসে সাময়িক সময়ের জন্য ফিরে আসেন তবে তাদের মধ্যে কেউ সংক্রমিত থাকলে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়াতে পারে।
কাজেই সতর্কতা হিসাবে তাদের ১৪ দিন কোয়ান্টাইনে রাখতে হবে। এই শর্তটি আগে থেকেই স্থানীয় পর্যায়ে বহুল প্রচার করলে অনেকেই বাড়ি ফিরে যেতে চাইবেন না। স্থানীয় পর্যায়ে কোভিড-১৯ প্রশমনেও এটি একটি কার্যকর পদক্ষেপ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ প্রশমণে বিভিন্ন খাত ও পেশার জন্য সতর্কতামূলক কারিগরি নির্দেশনা জারী করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট WWW.dghs.gov.bd থেকে ডাউনলােড করে এগুলাে ব্যবহার করার পরামর্শ দেয়া যাচ্ছে।
এই পত্রে বর্ণিত পরামর্শ এবং ওয়েব সাইটে প্রাপ্ত কারিগরি নির্দেশনাগুলি বাস্তবায়নের জন্য একান্তভাবে অনুরােধ করা যাচ্ছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি মহোদয়ের নির্দেশক্রমে এই পত্রটি জারি করা হলাে।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ
মহাপরিচালক
স্বাস্থ্য অধিদপ্তর



সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।