মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:৪৭ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ এপ্রিল, ২০২০:

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী চিকিৎসক ডা. শামীম আল মামুন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত ১৪ এপ্রিল নিউইয়র্কের স্থানীয় সময় আনুমানিক রাত ৯:০৫ মিনিটে নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত মুখ।

ডা. শামীম আল মামুন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের সাবেক ছাত্র। তিনি নিউ ইয়র্কের ব্রুকলিন হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার-পরিজন নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের লংআইল্যান্ডে বসবাস করতেন।

তার মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীর শোক প্রকাশ করছে।

উল্লেখ্য, একই দিনে যুক্তরাষ্ট্রে আরো ছয় প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া করোনার বলি হয়ে এ নিয়ে পরপর তিনজন চিকিৎসক যুক্তরাষ্ট্রের মাটিতে প্রাণ হারালেন। গত ১৫ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে সর্বমোট ১৪১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক/ আব্দু্ল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।