মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট

নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডা. মঈন উদ্দীন

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:৪৬ · ২ মিনিটে পড়ুন
নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডা. মঈন উদ্দীন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের ছাতকে, নিজ গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডা. মঈন উদ্দীন। কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রথম চিকিৎসক হিসেবে শহীদ হলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এই সহকারী অধ্যাপক। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ছাতক উপজেলার অন্তর্গত উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল আহমদ, অফিস ইনচার্জ মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান পিপিএম, এএসআই শাহাবুউদ্দীন, এসআই আতিকুল ইসলাম, মহাদেব সহ অফিসার ফোর্স সহ উপস্থিত ছিলেন, ছাতক সহকারী ভুমি তাপশীল, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ এবং সিলেট এমএজি ওসমানি মেডিকেল ও ছাতক সরকারি মেডিকেলের ডাক্তার বৃন্দ। উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গত ৫ এপ্রিল তাঁর শরীরে করোনা ধরা পড়ে। পরে চিকিৎকদের পরামর্শমতে তিনি বাসায় কোয়ারেন্টিন অবস্থায় চিকিৎসা নিতে থাকেন।

তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হলে ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন। ৮ এপ্রিল সেখান থেকে নিজ পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাঁকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭.৫০ এ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একজন সাদামনের সাদাসিধে পরোপকারী, লোকসেবী, মানবিক বিশেষজ্ঞ চিকিৎসককে হারালো জাতি আজ। দেশের আপামর জনসাধারণ হারালো এক লড়াকু জনদরদী বন্ধুকে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

ফ্যাসিবাদের দোসরদের সিওমেকে পদায়নের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ফ্যাসিবাদের দোসরখ্যাত কয়েকজন শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে শাহজালাল (রহঃ) এর পুণ্যভূমি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পদায়নের প্রজ্ঞাপন জারি হলে এর প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ…

২১ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হামলার প্রধান আসামি গ্রেফতার, সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ই আগস্ট, ২০২২, বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ০৩ই আগস্ট, বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সিলেট…

৪ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, প্রশাসনিক ভবনে তালা এবং ক্লাস-পরীক্ষা বর্জন

প্ল্যাটফর্ম নিউজ, ০৩ আগস্ট, ২০২২, বুধবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সকল আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল ২ আগস্ট, মঙ্গলবার (২ আগস্ট) সিওমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা.…

৩ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।