মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: মালদ্বীপ কে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ৮:৫৮ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: মালদ্বীপ কে চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০:
করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সহায়তা হিসেবে মালদ্বীপে খাদ্য, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। বুধবার (১৫ এপ্রিল, ২০২০) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

সরকারের এসব সহায়তা নিয়ে আজ দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল
হাসান এর উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের নিকট বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। এসকল সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ঔষধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রী ও পাঠানো হচ্ছে।

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা চার লাখের কিছু বেশি। দেশটিতে বিদেশি অভিবাসীর সংখ্যাই প্রায় দুই লাখের মতো। এর মধ্যে সেখানে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের একটি অংশের বৈধ কাগজপত্র নেই। করোনা ভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতিতে সম্প্রতি মালদ্বীপসহ কয়েকটি দেশ প্রবাসী বাংলাদেশিদের ফেরত আনতে চাপ দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমনকে তার দেশে বসবাস করা বৈধ কাগজপত্র না থাকাদের দেশে ফেরানোর কথা বলেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈশ্বিক করোনা ভাইরাসের প্রভাবে টালমাটাল পরিস্থিতিতে মালদ্বীপ প্রায় দুই লাখের মতো অভিবাসীর খাবার জুটাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশটিতে ত্রাণ যাচ্ছে। মূলত সেখানে অবস্থানকারী বাংলাদেশি কর্মীরা ছাড়াও সরকারের পাঠানো এই ত্রাণ দেশটিও প্রয়োজনে ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশটিতে বাংলাদেশ হাইকমিশন এসব ত্রাণ সামগ্রী সরবরাহের কাজ করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।