মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: বিভিন্ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জুন ২০২০, ১:৩০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: বিভিন্ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন, ২০২০, বৃহস্পতিবার

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এই রিপোর্ট লেখা কালীন সময়ে বাংলাদেশে কোভিড-১৯ মহামারির ৯৫ তম দিন চলমান। শনাক্ত ছাড়িয়েছে ৭৪,০০০ আর মৃত্যু হাজারের ঘর ছুঁয়েছে। এই মহামারির বিভিন্ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কী তা জেনে নেয়া যাক।

মোট শনাক্ত:
বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৪,৮৫৬ জন এবং শনাক্ত সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান ১৯ তম। এ সূচকে সর্বোচ্চ ২,০৪৯,১২১ জন শনাক্ত রোগী নিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরেই অবস্থান যথাক্রমে ব্রাজিল ও রাশিয়ার।

মোট মৃত্যু:
এ সূচকে বাংলাদেশের অবস্থান ৩২ তম, এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১০১২ জন। সর্বোচ্চ ১১৪,২৭৩ মৃত্যু নিয়ে এই সূচকেও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও ব্রাজিল।

মোট সুস্থ:
সুস্থতার সূচকে বাংলাদেশের অবস্থান ৩০ তম। এ পর্যন্ত প্রায় ১৫,৯০০ রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ সূচকে সর্বোচ্চ ৭৮৮,৯৬৭ জন রোগীর সুস্থ্যতা নিশ্চিত করে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরই অবস্থান ব্রাজিল ও রাশিয়ার।

ওয়ার্ল্ডমিটার থেকে সংগৃহীত এই তথ‌্য প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ওঠা নামা হচ্ছে সূচকে অবস্থান। শনাক্ত ও মৃত্যুর সূচকে উপরের অবস্থান যেমন শংকা বাড়াচ্ছে তেমনি সুস্থতার সূচকের ঊর্ধ্বমুখীতা আশার বাণী শুনাচ্ছে। তাই সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক ও সচেতন হওয়া অত্যাবশ্যকীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সতর্কতা ও সচেতনতা এই মহামারী মোকাবিলার একমাত্র হাতিয়ার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।