মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: ফেনীতে চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরো ৩১ জন শনাক্ত

অংকন বনিকপ্রকাশ: ১৭ মে ২০২০, ১১:২৬ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: ফেনীতে চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরো ৩১ জন শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৭ মে, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এভাবে ক্রমাগত তাঁরা আক্রান্ত হতে থাকলে দেশের চিকিৎসাসেবা কার্যক্রম হুমকির মুখে পড়বে!

গত ২৪ ঘণ্টায় ফেনীতে চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরো ৩১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে শনাক্ত হলেন মোট ৬১ জন।

শনাক্তকৃত ৩১ জনের মধ্যে ২ জন চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৯ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১ জন উপপরিদর্শকসহ পুলিশের ৩ জন আছেন। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪ জন, পরশুরামে ৪ জন, ছাগলনাইয়ায় ৩ জন, দাগনভূঁঞায় ৪ জন, সোনাগাজীতে ৪ জন ও ফুলগাজীতে ২ জন আছেন। ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন মহোদয় বলেন,

“নতুন আক্রান্তদের চিকিৎসা কোথায় দেওয়া হবে, আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আগের আক্রান্তরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ তাদের চিকিৎসার নিয়মিত তদারকি করছে।”

তিনি আরো বলেন,

“জেলায় যে হারে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে তাতে স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন। তিনি জনগণকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।

ফেনী স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ৯৪৯ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (BITID) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। এখন পর্যন্ত ৮৩৪ জনের ফলাফল পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসকসহ মোট ৮ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।