বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ নিরাময় ও এন্টি ভাইরাল ড্রাগ

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ মে ২০২০, সোমবার

ডা. জাহিদুর রহমান
ভাইরোলজিস্ট, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

লক্ষ্য করে দেখবেন, বিশ্বে প্রচুর ভাইরাসজনিত রোগ থাকার পরও এখন পর্যন্ত কিন্তু খুব কম ভাইরাসের বিরুদ্ধেই কার্যকর ওষুধ (এন্টি ভাইরাল ড্রাগ) আবিষ্কার করা সম্ভব হয়েছে। ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবি, কৃমি এসবের বিরুদ্ধে যেমন প্রচুর ওষুধ আছে, ভাইরাসের বিরুদ্ধে কিন্তু তেমন নেই। এর পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে।

প্রথমত, Selective toxicity বলে একটা বিষয় আছে। অর্থাৎ কোন ওষুধ যখন আমাদের শরীরে প্রবেশ করবে, তখন শুধু জীবাণুর উপর আক্রমণ করবে, আমাদের কোষের উপরে না। ভাইরাসের ক্ষেত্রে এই Selective toxicity অর্জন করা খুব কঠিন। কারণ গঠনের দিক থেকে ভাইরাস অন্যান্য জীবাণু থেকে সরল প্রকৃতির এবং অকোষীয়। ভিতরে এক খন্ড ডিএনএ বা আরএনএ আর বাইরে প্রোটিন ও কোন কোন ক্ষেত্রে লিপিডের আবরণ। এরা নিজেদের সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের কোষের যন্ত্রপাতিই ব্যবহার করে। সুতরাং এমন ওষুধ আবিষ্কার করা খুবই কঠিন যেটি কিনা আমাদের কোষকে ধ্বংস না করে শুধু ভাইরাসকে ধ্বংস করবে।

দ্বিতীয়ত, বেশিরভাগ ভাইরাসের সুপ্তকাল বা ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ শরীরে প্রবেশের পর থেকে লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত সময়টুকু খুব কম হয়ে থাকে (গড়ে কয়েকদিন) এবং এর সংখ্যা বৃদ্ধির কাজ এর মধ্যেই প্রায় শেষ হয়ে যায়। মানুষ সাধারণত ওষুধ সেবন করে লক্ষণ প্রকাশের পরে। ভাইরাসের বিরুদ্ধে ওষুধ দিলে সেই সময় আর কাজ করে না, কারণ এর আগেই এদের প্রচুর পরিমাণে সংখ্যা বৃদ্ধি হয়ে যায়। যে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড যত কম, স্বাভাবিকভাবেই সেই ভাইরাসের বিরুদ্ধে ওষুধও তত কম কার্যকর হবে।

তৃতীয়ত, ভাইরাস খুব ঘন ঘন নিজের গঠন পরিবর্তন করে (মিউটেশন), বিশেষ করে আরএনএ (RNA) ভাইরাসগুলো। সুতরাং এসব ক্ষেত্রে কার্যকর ওষুধ আবিষ্কার করা যেমন কঠিন তেমনি খুব সহজেই ড্র্যাগ রেজিস্ট্যান্স তৈরি হয়। এ কারণেই লক্ষ্য করবেন এইচআইভি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি এর মত ভাইরাসের বিরুদ্ধে এক সাথে কয়েক ড্রাগ ব্যবহার করা হয়, যাতে একটির বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি হলেও অন্যগুলো কাজ করতে পারে।

সোজা কথা একটি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে যতগুলো বাঁধা থাকা দরকার, তার সবগুলোই SARS-COV-2 এর ক্ষেত্রে আছে। তারপর আবার এটি নতুন আবিষ্কৃত ভাইরাস। কোন ধরণের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোভিড-১৯ পজিটিভ রোগিদের যে কোন ধরণের এন্টি ম্যালেরিয়াল, এন্টি প্যারাসাইটিক বা বিভিন্ন প্রকার এন্টিবায়োটিক সেবন করা বড় ধরণের অজ্ঞতা এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া একটা ওষুধ নিয়ে গবেষণা হচ্ছে, তার মানে এই না দোকান থেকে এনে আপনি খেয়ে ফেলবেন।

চেষ্টা থেমে নেই। এই চেষ্টার কারণেই এইচআইভির মত শতভাগ মরণঘাতী রোগকে আজকে বলা হচ্ছে “প্রায় নিরাময়যোগ্য” এবং এটি সম্ভব হয়েছে কার্যকর এন্টি ভাইরাল ড্রাগ আবিষ্কারের মাধ্যমেই। কিন্তু প্রতিটি ভাইরাস আলাদা। কোভিড-১৯ এর গঠনগত বৈশিষ্ট্যের কারণে যত চেষ্টাই করা হোক নিকট ভবিষ্যতে এর বিরুদ্ধে কার্যকর ওষুধ, ভ্যাকসিন কিংবা এন্টিজেন-এন্টিবডি নির্ভর rapid test আবিস্কারের সম্ভাবনা কম। দয়া করে এই সাধারণ কথাগুলো মগজে ঢুকিয়ে কোভিড-১৯ প্রতিরোধে যে প্রমাণিত কাজগুলো আছে, সেগুলো করুন। ৬ ফুট দূরে থাকুন, বারবার নিয়ম মতো হাত ধুয়ে নিন, বাইরে গেলে ফেসমাস্ক ব্যবহার করুন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।