মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ নমুনা প্রদানঃ চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিএমএ’র নিয়মাবলি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুন ২০২০, ১১:৩৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ নমুনা প্রদানঃ চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিএমএ’র নিয়মাবলি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২০, শনিবার
করোনা ভাইরাসের লক্ষণযুক্ত চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার নমুনা প্রদানের নিয়মাবলি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)। আজ (৬ জুন) একটি চিঠির মাধ্যমে এ ব্যাপারে জানান বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী।

করোনা ভাইরাসের লক্ষণযুক্ত চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যদের নমুনা প্রদানের ক্ষেত্রে এ নিয়মাবলিতে জানানো হয়,

  • নমুনা সংগ্রহের সময়ঃ শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত। প্রতি বুথে প্রতিদিন ৩০ টি নমুনা সংগ্রহ করা হবে।
  • নাম অন্তর্ভুক্তির সময়ঃ প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১২.০০ ও সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ৯.০০ টার মধ্যে বুথ দুটির দায়িত্বে থাকা চিকিৎসকদের সাথে যোগাযোগের মাধ্যমে নাম অন্তর্ভুক্তি করাতে হবে।

 

বুথ-১
স্থানঃ ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল,
শের-ই-বাংলা নগর, ঢাকা।
যোগাযোগঃ ডা. মোঃ শফিউল বাবুল
সহকারী অধ্যাপক, আর এস (ইউরোলজি),
নিকডু এবং
সেন্ট্রাল কাউন্সিল সদস্য (ঢাকা), বিএমএ।
যোগাযোগঃ ০১৭১৬-১৭২০৭৩

বুথ-২
স্থানঃ আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক,
আজিমপুর, ঢাকা।
যোগাযোগঃ ডা. ফারুক মহসিন
এম ও সি এস, ঢাকা।
যোগাযোগঃ ০১৭১৭-০৩১১৩৪

নমুনা সংগ্রহের সুবিধার্থে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত চিকিৎসকদের আজিমপুর (বুথ-২) এ এবং ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত চিকিৎসকদের ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল (বুথ-১) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়। এছাড়া যেসকল প্রতিষ্ঠানে আরটিপিসিআর মেশিন আছে সে প্রতিষ্ঠানের চিকিৎসকরা নিজ নিজ প্রতিষ্ঠানে নমুনা প্রদান করতে পারবেন জানানো হয় এ চিঠিতে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।