মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: চট্টগ্রামের বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ

অংকন বনিকপ্রকাশ: ২৯ মে ২০২০, ১:০৬ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: চট্টগ্রামের বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার ,২৯ মে ২০২০

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত করোনা ভাইরাস পরীক্ষার প্রথম ও প্রধান পরীক্ষাগারে আজ শুক্রবার (২৯ মে) থেকে আগামী রবিবার (৩১ মে) পর্যন্ত তিন দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হবে না। ওই ল্যাবের প্রধানসহ আরও এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। জীবাণুমুক্ত করার কাজ শেষ হলে সোমবার (১ জুন) থেকে পুনরায় নমুনা পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি।

দেশের গুরুত্বপূর্ণ এই বিশেষায়িত গবেষণা কেন্দ্রে চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সূচনা হয়। একটানা দুই মাসেরও বেশি টানা নমুনা পরীক্ষার পর সেখানকার ল্যাব প্রধান ও মেডিকেল টেকনোলজিস্ট করোনা ভাইরাসে সংক্রমিত হন।

গত মঙ্গলবার (২৬ মে) BITID তে নমুনা পরীক্ষায় সেখানকার ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদের করোনা শনাক্ত হয়। তিনি গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের করোনা রোগীদের নমুনা পরীক্ষার টিমের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

চট্টগ্রামে যাঁর নেতৃত্বে শত শত করোনা রোগীর নমুনা পরীক্ষা হচ্ছিল এবং যাঁর স্বাক্ষরেই নমুনার রিপোর্ট পজেটিভ না নেগেটিভ তা চূড়ান্ত হচ্ছে- অবশেষে তিনি নিজেই করোনায় আক্রান্ত হলেন। আর অন্যদের মত নিজের নমুনা রিপোর্টেও তিনি নিজেই স্বাক্ষর করেছেন।
তাঁর সঙ্গে ওই ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মুক্তা রানী ভৌমিকও করোনা ভাইরাসে সংক্রমিত হন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।