মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ এ বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক,
২১ মার্চ, ২০২০
স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আজ করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি। সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন কোভিড-১৯ পাওয়া গেছে ৪ জন। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৪ জন যার মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ২ জন।

সারাদেশে এখন পর্যন্ত ১৭,৬৭৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে যার মধ্যে আক্রান্ত না হওয়ায় ২৫০১ জন কোয়ারেন্টাইন হতে ছাড়প্রাপ্ত হয়েছেন। এখনো কোয়ারেন্টাইনে আছেন ১৫,১৭২ জন। কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা ১৮৭ জনের মধ্যে ১০৭ জন ছাড়া পেয়েছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪০ জন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো জানান, কোভিড-১৯ পরীক্ষার জন্য আরো ৭ টি স্থান নির্দিষ্ট করা হবে। কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় গত ২৮ ঘন্টায় মোট আক্রান্ত ২৬১ জন এবং মারা গেছেন ৮ জন। ইউরোপের মত ব্যাপকভাবে এখনো না ছড়ালেও করোনা ভাইরাসের সুপ্তাবস্থা ও অতিউচ্চ সংক্রমণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলেও তা বাড়বে ভয়ংকরভাবে।

গত ২৪ ঘন্টায় বিমান, সমুদ্র, স্থলবন্দরে বিদেশ হতে আগত ৫৭২৮ জন কে স্ক্রিণিং করা হয়েছে। যার মধ্যে বিমানযোগে এসেছেন ১১০৪ জন, সমুদ্রবন্দরে ১৭৫ জন, স্থলবন্দরে ৪৪৪৯ জন। বৈশ্বিকভাবে কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় অদ্যাবদি স্ক্রিণিং করা হয়েছে ৬,৫১,৪৭০ জনকে। যার মধ্যে শুধু বিমানযোগেই এসেছেন ৩,১৯,১৯৬ জন। সমুদ্রবন্দরে ৮৯৪৬ জন, রেলযোগে ৭০২৯ জন এবং স্থলবন্দরের মাধ্যমে প্রবেশ করেছেন ৩,১৬,২৯৯ জন।

মোবাইল ফোনে গত ২৮ ঘন্টায় মোট ফোন কল সেবা গ্রহণ করেছে ২৭,২৬৫ জন। যার মধ্যে স্বাস্থ্য বাতায়ন(১৬২৬৩) সেবা দিয়েছে ২০,৩১২ জনকে, ৩৩৩ এই নম্বরে সেবা পেয়েছে ৩২২৮ জন এবং আইইডিসিআর সেবা দিয়েছে ৩৭২৫ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে বিভিন্ন গাইডলাইন প্রণয়ন যেমনঃ Home care for patients with COVID-19 presenting with mild symptoms, COVID-19(নোভেল করোনা ভাইরাস) সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা ও তার উত্তরসমূহ, নোভেল করোনা ভাইরাস-২০১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে Personal Protective Equipment(PPE) এর যুক্তিসংগত ব্যবহার এবং নোভেল করোনা ভাইরাস-২০১৯ জীবাণুমুক্ত করণ এবং পরিবেশগত সংক্রমণ রোধ সংক্রান্ত নির্দেশনা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।