মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এ জীবন দিলেন সিওমেক এর একই ব্যাচের তিন চিকিৎসক

Platformপ্রকাশ: ৩ জুন ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এ জীবন দিলেন সিওমেক এর একই ব্যাচের তিন চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুন ২০২০, বুধবার

বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ এ পুরো বিশ্ব যেখানে স্থবির, সেখানে দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন আমাদের ফ্রন্টলাইনাররা। সীমিত সামর্থ্যর মধ্যে যতটুকু সম্ভব তা দিয়েই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের চিকিৎসকরা। অদৃশ্যে এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, চিকিৎসকরা নিয়মিতই সংক্রমিত হচ্ছেন। মৃত্যুবরণও করেছেন অনেকে।

এরই মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচ তাদের তিন জন সদস্য হারিয়েছে মহামারি করোনায়। তারা হলেন ডা. শামীম আল মামুন (সাইকিয়াট্রিস্ট), ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ (পালমোনলজিস্ট) এবং ডা. মঞ্জুর রশীদ চৌধুরী (ইউরোলজিস্ট)। চিকিৎসাবিদ্যা শিখেছেন যেমন এক সাথে, চলেও গেলেন প্রায় একই সাথে।

মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. শামীম আল মামুন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় রাত ৯ টায় তিনি স্থানীয় একটি হাসপাতালে মারা যান।

ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ ছিলেন দেশের একজন প্রথম সারির বক্ষব্যাধি বিশেষজ্ঞ। তিনি ছিলেন একাধারে চিকিৎসক, শিক্ষক, লেখক এবং দানশীল একজন মানুষ। প্রতিবছর একুশে বই মেলায় তার লেখা বই প্রকাশিত হত। তিনি করোনায় আক্রান্ত হয়ে ১ জুন মধ্যরাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ডা. মঞ্জুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। করোনা পজিটিভ হওয়ার আগের দিন পর্যন্তও তিনি তার কর্মক্ষেত্রে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। তিনি ২ জুন সকাল ১১ টায় আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচ, প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থী তাদের এই সদস্য হারানোয় শোকাহত এবং সিওমেক এর এই কৃতি সন্তানদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছেন।

ক্যাম্পাস প্রতিনিধি/তাওসিফ আহমেদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।