মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯-এর ২য় পর্যায় মোকাবেলায় করণীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ৪:৪৪ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯-এর ২য় পর্যায় মোকাবেলায় করণীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার

গত ২২শে অক্টোবর, ২০২০ ইং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) কর্তৃক মহাপরিচালক মহোদয়ের অনুমোদিত  কোভিড-১৯-এর ২য় পর্যায় মোকাবেলায় করণীয় প্রসঙ্গে একটি স্মারকলিপি প্রকাশিত হয়। স্মারকলিপিতে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে কোভিড-১৯ এর ২য় পর্যায় মোকাবেলা করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা

উপর্যুক্ত বিষয়ের আলোকে নিম্নোক্ত পদক্ষেপ গুলোঃ-

  • প্রত্যেক হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিস্থাপনের দৃশ্যমান জায়গায় স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রদদ্দ ডিজাইন মোতাবেক ব্যানার প্রদর্শন করতে হবে, যাতে লেখা থাকবে-“No Mask, No service” ও “সেবা পেতে মাস্ক পড়ুন”।
  • সাধারণ জনগণকে Re-useable & Washable কাপড়ের মাস্ক ব্যবহারের জন্য এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীকে Disposable mask ব্যবহারের পরামর্শ দিতে হবে।
  • ইতোমধ্যে হাসপাতালের যে শয্যাগুলোকে কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করা হয়েছিল সেগুলোকে সংরক্ষণ করতে হবে, যাতে করে ২য় পর্যায় মোকাবেলায় সেগুলোকে কাজে লাগানো যায়।
  • পর্যাপ্ত পরিমাণ ঔষধ সামগ্রী, সুরক্ষা সামগ্রী এবং অক্সিজেন সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা গ্রহন করতে হবে। যে সমস্ত হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের কাজ চলমান আছে, তা যাতে তাড়াতাড়ি শেষ করা হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে হবে।
  • স্থানীয় বাস্তবতা বিবেচনায় অন্যান্য যে কোন পদক্ষেপ যা ২য় পর্যায় মোকাবেলায় কার্যকর বলে প্রতীয়মান হবে, সেসব ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে কোভিড-১৯ এর ২য় পর্যায় মোকাবেলা করার জন্য এসব পদক্ষেপ জরুরি ভিত্তিতে গ্রহন করার অনুরোধ জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।