মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ আক্রান্ত ডা. বিলাস কুমার সাহার রাষ্ট্রের কাছে খোলা চিঠি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মে ২০২০, ৯:১০ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ আক্রান্ত ডা. বিলাস কুমার সাহার রাষ্ট্রের কাছে খোলা চিঠি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২ মে ২০২০, শনিবার:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কাজ করার সময় কোভিড-১৯ আক্রান্ত হন ডা. বিলাস কুমার সাহা। গত ২৬ এপ্রিল তাঁর কোভিড-১৯ পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। জানা যায়, জ্বর না থাকলেও গলাব্যথা ও মাথাব্যথা থাকার কারণে গত ২৫ এপ্রিল নমুনা পাঠান তিনি। বর্তমানে আইসোলেশনে নিজ বাড়িতে অবস্থান করছেন ডা. বিলাস। কোভিড-১৯ পরীক্ষার জন্য পরিবারের বাকি সদস্যদের নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনও পাওয়া যায় নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ডা. বিলাস কুমার সাহা রাষ্ট্রের উদ্দেশ্যে নিজের দু বছরের সন্তানের ব্যাপারে লিখেন, “আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার। আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমার পূর্বে জরুরী বিভাগের আরো ২ জন মেডিকেল অফিসার, ১ জন আনসার সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৭ জন মেডিকেল অফিসারের রিপোর্ট আসবে হয়তো রাতে। এখন পর্যন্ত কোন লক্ষণ নেই। আমি একজন হাঁপানি ও উচ্চ রক্তচাপের রোগী। আমার ২ বছরের সন্তান রয়েছে। রাষ্ট্রের নিকট প্রণোদনা চাই না। বেঁচে থাকলে আবার চিকিৎসা সেবা দিতে যাব। কিন্ত খারাপ কিছু হয়ে গেলে রাষ্ট্র যেন আমার সন্তানের দায়িত্ব নেয়, আমার সকল সহকর্মীদের নিকট এই আবেদন। কারণ আমি সন্তানের জন্য কিছু করে রাখতে পারিনি। চিকিৎসা সেবা দিতে যেয়ে আজ আমি আক্রান্ত। আমার পরিবার, শিশু সন্তান হয়তো আক্রান্ত হতে পারে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন।”

তথ্যসূত্রঃ ডা. সাদ মাহমুদ জয়

নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।