মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিট১৯: সুস্থ থাকুক শিশুরা,সুস্থ থাকুক আগামীর বাংলাদেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১১:০২ · ২ মিনিটে পড়ুন
কোভিট১৯: সুস্থ থাকুক শিশুরা,সুস্থ থাকুক আগামীর বাংলাদেশ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,১৮ই এপ্রিল,২০২০:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়া হয়েছে। কোমলমতি শিশুরা বাড়িতেই সময় অতিবাহিত করতেছে। কিন্তু করোনা ভাইরাসের আতংঙ্ক তাদের মনেও। এসময় অভিভাবকদের উচিত তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। এসময় আপনার শিশুদের জন্যে কয়েকটি পরমর্শ তুলে ধরা হলঃ-
(১)শিশুকে বার বার হাত ধুতে শেখাতে হবে। দিনে কয়েকবার তো বটেই, প্রতিবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে শিশুর হাত ধুয়ে দিতে হবে।
(২)পরিবারের কারো ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন। আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে
হবে। পরিবারের অন্য সদস্যদের থেকেও তাকে দূরে থাকতেহবে।চিকিৎসকের পরমর্শ নিন।
(৩) আপনার সন্তানকে গৃহশিক্ষক, অতিথি,
গৃহকর্মী, গাড়ি চালকের সংস্পর্শে আনবেন না।
(৪)বাবা-মা বা পরিবারের সদস্যরা বাইরে থেকে এসেই শিশুর কাছে যাবেন না। ভালো করে হাত ধুয়ে, নাক-মুখ পরিষ্কার করে, পোশাক পরিবর্তন করে শিশুর কাছে যেতে হবে। আর
পরিবারের সদস্যদের ব্যবহৃত পোষাক প্রতিদিন ধুয়ে ফেলতে হবে।
(৫)শিশুদের অন্ধকারে না রেখে চলমান ঘটনা, সমস্যা আর নির্দেশনা নিয়ে সহজ ভাষায় ও খোলামেলা কথা বলুন।
(৬)শিশুদের শেখান, করোনা কীভাবে ছড়ায়, এর প্রতিরোধের উপায় কী। সাবান–পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম দেখিয়ে দিন। হাত দিয়ে নাক–মুখ–চোখ স্পর্শ না করা, হাঁচি–কাশি এলে টিস্যু দিয়ে নাক–মুখ ঢাকা এবং তারপর টিস্যু যথাস্থানে ফেলা, টিস্যু না থাকলে হাতের কনুইয়ের ভাঁজে হাঁচি–কাশি দেওয়ার কৌশল শেখান।
(৭) সন্তানকে বই পড়তে,ছবি আঁকতে, ধর্মীয় রীতিনীতি মেনে চলতে উৎসাহিত করুন। কিছু একটা লিখতে দিন বা কোনো সৃষ্টিশীল কাজে ব্যস্ত রাখুন। সারা দিন টিভি দেখে বা গেম খেলে সময় কাটানো যাবে না।
(৮)ঘরে সীমিতভাবে শিশুদের খেলার বন্দোবস্ত
করতে হবে।

শিশুদের সময় দিন,শিশুদের সুস্থ রাখুন। আজকের শিশুরাই আগামীদিনের দেশের কর্ণধার। শিশুরা সুস্থ থাকলেই সুস্থ থাকবে আগামীর বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক/আনিসুর রহমান রিয়াদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।