মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

কুমিল্লা মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগ!

ওয়েব টিমপ্রকাশ: ১৫ নভেম্বর ২০১৪, ২:১৩ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। তার অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। মঙ্গলবার প্রথম বর্ষের কয়েকজন ছাত্রের ওপর প্রহার করার প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়।

এ বিষয়ে অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, বিশৃঙ্খলা করায় কলেজ প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলো। এ জন্যই বানোয়াট এ আন্দোলন। নেশাগ্রস্ত ও সুবিধাবাদি কিছু ডাক্তারের প্ররোচনায় শিক্ষার্থীরা এ আন্দোলন করেছে।

তিনি আরো বলেন, আমি চাই শিক্ষার্থীরা ক্লাসের টেবিলের থাকুক। ক্লাস বাদ দিয়ে বাইরে আন্দোলন করবে এটা আমি চাই না। তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্যই আমি আজ পদত্যাগ করেছি। পদত্যাগ না করলে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হত। শিক্ষার্থীদের ভালোর জন্য আমি সরে দাড়িয়েছি।

তিনি বলেন, তাছাড়া আমি এ পদে থাকলে নেশাগ্রস্ত ও উন্মাদদের প্রশ্রয় দিতে হবে। অন্যায় কাজে সহায়তা করার জন্য আমি অধ্যক্ষ থাকতে চাই না। তাই আমি পদত্যাগ করেছি।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।