মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কিশোরগঞ্জে রিকশাচালকদের পাশে মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট

অংকন বনিকপ্রকাশ: ২ আগস্ট ২০২০, ৬:৪২ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে রিকশাচালকদের পাশে মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২ আগস্ট, ২০২০

দূর্যোগকালীন সময়ে সবসময়ই মেডিসিন ক্লাব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবায় সবসময় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে “আর্তের সেবায় আমরা একটি পরিবার” নীতিতে বিশ্বাসী এই সংগঠনটি।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

রিকশাওয়ালা- সমাজের এই অসহায় অংশটির জন্য ঈদ আলাদা কিছু নয়। অন্য দশটি-পাঁচটি দিনের মতোই একটি দিন। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট।

গত শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজের আগে মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ৫০ জন রিক্সাচালকদের প্রত্যেককে ১টি করে গেঞ্জি, গামছা ও মাস্ক প্রদান করা হয়।

সীমিত সামর্থ্যের মধ্যেই মেডিসিনিয়ানরা চেষ্টা করেছেন কিছুটা হলেও ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দিতে, তাদের মুখে হাসি ফুটাতে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।