রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কাউন্সেলিং টেবিলের গল্প  || পর্ব : ১১

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর ২০২০, সোমবার 

অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক, কাউন্সিলর,
সাইকোথেরাপি প্র্যাকটিশনার,
ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

মেয়েটির পড়াশুনার প্রতি দুর্দান্ত আগ্রহ। মধ্যবিত্ত গন্ডিতে বেড়ে ওঠায় ছোট বেলা থেকেই নানা রকম নারীশিক্ষা বিরোধী প্রথার বৃত্তবন্দি কথা শুনেছে। শৈশবে, কৈশোরে, তারুণ্যে সেই সব একপেশে কথা মেয়েটির মনকে রক্তাক্ত করেছে বহুবার। অসহায়ত্বের বেদনায়, কিছু বলতে না পারার অক্ষমতার ক্রোধে নিজেই জর্জরিত হয়েছে।

মেয়েটি বলে, এখন এসব শুনতে শুনতে কান পচে গেছে কিন্তু আব্বু আম্মুকে নিয়েই পড়ি বিপদে। আদি সমাজ প্রথায় অভ্যস্ত তারা, আমার কিছু বলা মানে হলো আমি অবাধ্য সন্তান। সাথে আছে প্রতিবেশীদের অতি প্রয়োজনীয় পরামর্শ-
১. মেয়ে মানুষ সেই তো বিয়ে করে সংসার করতে হবে কি দরকার ডাক্তারি পড়ানোর?
২. বেসরকারি মেডিকেলের ডাক্তারি সাটির্ফিকেট এর দাম নাই, শুধু শুধু এত টাকা খরচ করছেন।
৩. পাশ করতে পারবেনা, বিয়ে দিয়ে দেন। এত চিন্তা করে কি করবেন?
৪. BCS দেয়নি? ছিঃ ছিঃ। সব BCS ডাক্তার নিয়ে নিলো এবার, পরে আর ডাক্তার নিবেনা।
৫. বিয়ে হয়ে গেলো এখনও বাচ্চা নেয়না কেনো? নাকি কোন সমস্যা আছে? সমস্যা থাকলে ডাক্তার দেখাইতে বলেন।
৬. সিজারিয়ান করতে পারে আপনার মেয়ে? না পারলে কিসের ডাক্তারি পড়লো?
৭. এখনও নিজের কোন Chamber নাই! কি করে তাহলে?!

তারপর সেই একই কাউন্সেলিং টেবিলের গল্প-

ছবি : কাউন্সেলিং টেবিলের গল্প

 

মেয়েটির সাথে ক্রমাগত দূরত্ব বাড়ে তার মা বাবার। যেই মানুষ দুটি ছিল আশ্রয় ও প্রশ্রয়ের একমাত্র অবলম্বন সেই ছায়া হারিয়ে যায়। জীবনের ধূসর মরুভূমিতে এর মাশুল দেয় মেয়েটা, হয়তো ভুল সম্পর্কে আশ্রয় খুঁজে বা আত্মবিশ্বাস হারিয়ে হতাশার সাগরে ডুবে।

মা বাবা এতো দিন ধরে এতো কিছু করবার পরেও কেন এভাবে হাত ছেড়ে দেয়? এটা প্যারেন্টদের Limitations of Thoughts। সমাজ যেভাবে ভাবতে শিখিয়েছে উনারা সেভাবেই ভাবেন তার মানে কিন্তু এই না যে উনারা সন্তানকে কম ভালোবসেন, তার মানে এই যে এভাবে ভাবা ছাড়াও যে অন্য ভাবে ভাবা যায় সেই বিকল্প ভাবনার জায়গাটাই কখনো তৈরী হতে দেয়া হয় নাই। এখানে বলে রাখা ভালো সব প্যারেন্ট কিন্তু এমন না। এখানে শুধু রক্ষণশীল মানসিকতাসম্পন্ন প্যারেন্টদের কথাই বলছি।

কিছু মানুষের অভ্যাসই থাকে অন্যের বাড়িতে ফুচকি মারা, নিজের খুঁত লুকিয়ে অন্যের দিকে আঙ্গুল তাক করতে এরা আজীবন পারদর্শী। এরা কখনো বদলাবে না। কাজেই এদের কথার রেসপন্স করে নিজের সময় ও এনার্জি দুটোই নষ্ট করবার কোন প্রয়োজন নাই। নিজের চারপাশে অদৃশ্য মনস্তাত্ত্বিক বাউন্ডারি দিন যাতে এই সব ছাগল আপনার বৃত্তে ঢুকতে না পারে। বাবা-মাকে বলুন,

“I don’t care কে কি বললো। আমি শুধু তোমার কেয়ার করি, কারণ তুমি সব সময় আমাকে ভালো রাখবার জন্য কষ্ট করেছো, আমি দিনের পর দিন ফিল করেছি তোমার সেই কষ্ট, এতদিন সেটা বলে ওঠা হয় নি। ওরাতো আমার জন্য কিছু করে নাই। আমাকে উন্নত জীবন দেবার জন্য তোমার করা এই জীবন যুদ্ধে কখনোই বাইরের কেউ সামান্যতম সাহায্য করে নাই, তাই বাইরের মানুষ কি বললো কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। ওরা আমার Out of Syllabus। কিন্তু তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, কেনো আমরা আমাদের দুইজনের মাঝে এই আগাছা খাওয়া ছাগল গুলিকে ঢুকতে দেবো?”

মা-বাবা কে জড়িয়ে ধরে রাখুন অন্তত ৩০ সেকেন্ড দেখুন কি ম্যাজিক্যাল চেঞ্জ হয়। ফলাফল জানাতে ভুলবেন না আমাকে।

যাঁরা অন্যকে গায়ে পড়ে উপদেশ দেন না তাঁদের জন্য অনেক ভালোবাসা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।