মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

কর্মবিরতিতে রামেক ইন্টার্ন চিকিৎসকগণ, দাবি ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১২:১৩ · ২ মিনিটে পড়ুন
কর্মবিরতিতে রামেক ইন্টার্ন চিকিৎসকগণ, দাবি ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের
লেখার আকার

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় নিজেদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতিতে গিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকগণ। ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে আজ, ১৯ শে মার্চ, বৃহস্পতিবার, সকাল আটটা থেকে তাঁরা কর্মবিরতিতে যান। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি। ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম নেই তাই তাই তাঁরা কর্মবিরতি পালন করছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক, ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাঁদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে ঢুকছেন। তাঁদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নূন্যতম নিরাপত্তাহীন অবস্থায় চিকিৎসকদের রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। তিনি আরও বলেন, নৈতিক কারণে তাঁরা ডেঙ্গু পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছেন। তখনো একই অবস্থা ছিল। এবারও একই পরিস্থিতি থাকায় ২০০ ইন্টার্ন চিকিৎসকের কথা চিন্তা করে গতকাল তাঁরা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন। তাঁদের দাবি দাওয়া শুনে পরিচালক জানান তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসাসেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে তিনি মন্তব্য করেন।

সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আজ সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি তাঁর জানা নেই। একটু পর খোঁজ নিয়ে জানাবেন। ”

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।