মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা হাসপাতালের চিকিৎসকদের জন্য মেডিসিন ক্লাবের ফ্রি বাস সার্ভিস

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৫ মে ২০২০, ১২:৪৫ · ১ মিনিটে পড়ুন
করোনা হাসপাতালের চিকিৎসকদের জন্য মেডিসিন ক্লাবের ফ্রি বাস সার্ভিস
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ৫ মে, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত রাজধানীর আটটি করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ফ্রি তিনটি জরুরি বাস সার্ভিস চালু করছে ‘মেডিসিন ক্লাব’। মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সমাজসেবা মূলক সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (৪ মে, ২০২০) অনুমোদন দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তররের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলোচনা করে মেডিসিন ক্লাবের এই উদ্যোগ পরিচালনার অনুমতি দেয়া হলো এবং ঢাকা মহানগরীর সকল ডেডিকেটেড করোনা হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর এই কর্মসূচি পালন করতে উৎসাহ প্রদান করছে।

এ ব্যাপারে মেডিসিন ক্লাব, কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক বাসারাত কাওছার জানান, এই সঙ্কট সময়ের অগ্রগামী যোদ্ধাদের জন্য মেডিসিন ক্লাবের আয়োজনে এবং ডেল্টা মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ঢাকায় কর্মরত চিকিৎসকদের জন্য এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করার পরিকল্পনা কর হয়।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।