মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা মোকাবেলায় কুয়েতে মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ২:০৫ · ২ মিনিটে পড়ুন
করোনা মোকাবেলায় কুয়েতে মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, ১৭ এপ্রিল, ২০২০:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন দেশকে সহায়তা করতে মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে আর্মড ফোর্সেস ডিভিশন থেকে মেডিকেল সামগ্রীসহ একটি টিমকে কুয়েতে পাঠাচ্ছে সরকার। ১৫ ই এপ্রিল, রোজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কুয়েতে মেডিকেল টিম পাঠানোর পাশাপাশি মালদ্বীপে খাদ্য সামগ্রী, ওষুধ, মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। এছাড়া, ভুটানে ওষুধ ও মেডিকেল সামগ্রী পাঠানো হবে। অন্যান্য দেশেও তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়া হবে।

বিদেশ থেকে বাংলাদেশিদের ফেরত আনা, জাতীয় পরিচয় নিশ্চিত হওয়া, কোয়ারেন্টিন, প্রবাসীদের জন্য সহায়তা তাদের জন্যও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া, বাংলাদেশ থেকে খাদ্যসামগ্রী আমদানি করতে সংযুক্ত আরব আমিরাতের আগ্রহ প্রকাশের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরে প্রবাসীদের অভ্যর্থনা ও বিশেষ ফ্লাইটের বিষয়গুলো দেখভাল করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানান বিজ্ঞপ্তিটিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে আর্মড ফোর্সেস ডিভিশন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ হাজার ব্যক্তির ইন্সটিটিউশনাল কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।