মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রংপুরে শুরু হলো সীমিত পরিসরে দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ জুন ২০২১, ১১:২৮ · ১ মিনিটে পড়ুন
রংপুরে শুরু হলো সীমিত পরিসরে দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ জুন ২০২১, শনিবার

আজ ১৯ জুন (শনিবার) রংপুরে শুরু হলো সীমিত পরিসরে দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম। আজ রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চীনের সিনোফার্ম ভ্যাক্সিনের ১ম ডোজ প্রদানের মাধ্যমে ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

ভ্যাক্সিনেশন কার্যক্রম উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.কে.এম নূরন্নবী লাইজু, রংপুর বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. জাকিরুল ইসলাম লেলিন, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, রংপুর জেলার জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলার সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি এবং বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং ইন্সটিটিউট, ম্যাটস এবং আইএইচটি’র শিক্ষার্থীরা ভ্যাক্সিনেশন এর আওতায় আসবে।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।