মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভ্যাকসিন পেতে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ১২:১৭ · ১ মিনিটে পড়ুন
করোনা ভ্যাকসিন পেতে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

করোনা ভ্যাকসিন পেতে ৫ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এমপি ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভ্যাকসিন প্রস্তুত হলে প্রথমে সুবিধামতো সময়ে সেরাম ইনস্টিটিউট তিন কোটি ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। সেরাম বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনিকার যৌথ উদ্যগে তৈরী করোনা ভ্যাকসিন চ্যাডক্স-১ (কোভিশিল্ড) সরবারহ করবে। প্রথম পর্যায়ে ৬ মাসে বাংলাদেশ পাবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন যা সর্বপ্রথম দেয়া হবে দেশের দেড় কোটি স্বাস্থ্যকর্মী এবং বৃদ্ধ মানুষকে।

ভ্যাকসিনটি বাংলাদেশের ইপিআই টিকাদান কর্মসূচির কোল্ড চেইন সিস্টেমের সাথে মানানসই। প্রায় ৫০০ টাকা মূল্যের এই ভ্যাকসিনটি ৪ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দেশের প্রত্যন্ত অঞ্চলে পরিবহন এবং বিতরণ করা যাবে।
জানুয়ারীর ভিতরে ভ্যাকসিনটি আসার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।