মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আত্নপ্রকাশ করছে হলি ফ্যামিলি হাসপাতাল

Platformপ্রকাশ: ১২ মে ২০২০, ৪:৫৯ · ২ মিনিটে পড়ুন
করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে আত্নপ্রকাশ করছে হলি ফ্যামিলি হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
১২ মে, ২০২০, মঙ্গলবার

কোভিড-১৯ যুদ্ধে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে যোগ দিচ্ছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। গত ১০ মে রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হলি ফ্যামিলি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হিসেবে উদ্বোধন করেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু হতে কয়েকদিন সময় লাগতে পারে হাসপাতালটির।

গত ৭ মে সরকারের সাথে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুক্তির পরিপ্রেক্ষিতে আগামী অক্টোবর ২০২০ পর্যন্ত হলি ফ্যামিলি হাসপাতালে করোনা চিকিৎসা চলবে। চিকিৎসার ব্যায়ভার বহন এবং আনুষঙ্গিক সকল সহযোগিতা প্রদান করবে সরকার।

উল্লেখ্য, হাসপাতালটিতে ৭০০ শয্যার মাঝে ৫০০ শয্য করোনা রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এর জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সাথে নিয়জিত কর্মীগণ প্রস্তুত হচ্ছেন। হাসপাতালটিতে ১০ টি আইসিইউ, ৭ টি ভেন্ট্রিলেটর, ৭ টি ডায়ালাইসিস মেশিন এবং অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতি রয়েছে, যা করোনায় আক্রান্ত রোগীদের জন্য সহায়ক হবে।

হলি ফ্যামিলি মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম শামসুল কবির বলেন, মানসিক দিক থেকে কোভিড – ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছেন চিকিৎসকেরা। তবে হাসপাতালে চিকিৎসকের কিছু ঘাটতি রয়েছে। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে হাসপাতালে চিকিৎসক সংকটের ব্যাপারটা সরকার দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত হবার পরেই করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হবে। এ জন্য হাসপাতালটি প্রস্তুত হতে শুরু করেছে। সকল দূর্যোগে আর্তমানবতার সেবায় নিয়জিত থাকা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উল্লেখযোগ্য সহযোগী হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলে কলেজ হাসপাতাল করোনা মহামারীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা রাখা যায়।

নিজস্ব প্রতিবেদক / তাহিয়া তাসনিম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।