মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ঝুঁকিতে কিশোরগঞ্জ, মোট শনাক্তের ১১ জনই চিকিৎসক!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:০৭ · ২ মিনিটে পড়ুন
করোনা ঝুঁকিতে কিশোরগঞ্জ, মোট শনাক্তের ১১ জনই চিকিৎসক!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

কিশোরগঞ্জে করোনা সংক্রামণ বেড়েই চলেছে।
কিশোরগঞ্জ জেলায় শুক্রবার নতুন করে আরও ১৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৯ জনের নমুনা পরীক্ষা করে এ ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এদের মধ্যে ১১ জন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন। সর্বশেষ আক্রান্ত চার চিকিৎসক তাড়াইল, কটিয়াদী, বাজিতপুর ও ভৈরব উপজেলায় কর্মরত। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিন জন চিকিৎসক ও দুজন নার্সসহ ১১ জন আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক ও একজন নার্স; তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।

এর আগে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন জন চিকিৎসক ও কিশোরগঞ্জ সদরে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন। এ কারণে ১৪ এপ্রিল থেকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়।

এখন পর্যন্ত করিমগঞ্জ উপজেলায় আট জন, ভৈরবে ১০ জন, ইটনায় পাঁচ জন, বাজিতপুরে দুজন, সদর উপজেলায় চার জন, পাকুন্দিয়ায় তিন জন, তাড়াইলে ছয় জন, কুলিয়ারচরে ছয় জন, কটিয়াদীতে দুজন, মিঠামইনে তিন জন, অষ্টগ্রামে একজন, হোসেনপুরে একজন ও নিকলীতে একজন করোনা শনাক্ত হয়েছেন। এমতাবস্থায়, করোনা মোকাবেলায় সর্বস্তরের মানুষের সচেতনার পাশাপাশি সরকারে পদক্ষেপের বাস্তবায়ন প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক/আনিসুর রহমান রিয়াদ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।