বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা আক্রান্ত মানেই পারিবারিক ও সামাজিক ভাবে অচ্ছুৎ হওয়া নয়!

প্লাটফর্ম নিউজ,১৭ইএপ্রিল ২০২০

কোভিড মানেই হাসপাতাল ভর্তি, আইসিইউ বা ভেন্টিলেটর নয়। নয় পারিবারিক বা সামাজিক ভাবে অচ্ছুৎ হওয়া। এই লেখাটিতে কোভিড-১৯ আক্রান্ত পরিবারদের সাথে একটু নিজের (লেখকের) অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

মীরার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার পরপরই তাকে আলাদা রাখার সিদ্ধান্ত নেয়া হল। যেহেতু আমার বাসায় ৪ টা বেডরুম আছে।যে রুমের সাথে বাথরুম সংযুক্ত আছে এবং দক্ষিণমুখী আলোবাতাসপূর্ণ সেই রুমেই সে কমপ্লিট আইসোলেশনে থাকবে। বাইরে থেকে নন টাচ টেকনিকে (সরাসরি হাত দিয়ে না ধরে অন্য কোন জীবাণুমুক্ত মাধ্যম ব্যবহার করা) খাবার ও অন্যান্য জিনিস দেয়া হবে।

অনেকেই বলছে কোভিড পজিটিভ হওয়ায় প্রতিবেশী বা এলাকাবাসী দ্বারা হেনস্তা হচ্ছেন। আমার ক্ষেত্রে সেরকম হয়নি। ফ্ল্যাটের সবাইকে ফোন করে বলেছি মীরার পজিটিভ, তাই আমরা কোয়ারান্টাইন এ আছি। দুয়েকজন ছাড়া সবাই পজিটিভলি নিয়েছেন।

মীরার করোনা আক্রান্ত হবার খবর বিএসএমএমইউ থেকে জানায় শনিবার বিকাল ৫ টার দিকে আর অফিশিয়াল মেসেজ পাই রাত ৮.২১ মিনিটে।প্রথমেই হতভম্ব হবার মতো অবস্থা হলো। কারণ সাসপেক্টেড কেস হ্যান্ডেল করার পর, মীরা টেস্ট করতে চাইলেও আমি না করেছিলাম, যেহেতু পিপিই পরা ছিলো।কিন্তু মীরার যুক্তি ছিলো, যেহেতু
রোগী জ্বর কাশি নিয়ে মারা গেছে, তাই নিজে নিশ্চিত না হলে সোমবার গাইনী এডমিশন ডিউটি করতে গেলে রোগী ও সহকর্মীদের মাঝে অসুখ ছড়ানোর সম্ভাবনা থাকবে।

তাই সে তার ভাইরোলজিস্ট বন্ধু এমএমসি এর ডা. এর পরামর্শে টেস্ট করতে যায়। আক্রান্তের ৪৮ ঘন্টার মাঝেই আরটি পিসিআর রেজাল্ট পাওয়া যায়, মীরা গিয়েছিলো ৫ম দিনে।

পজিটিভ হবার খবর শুনে আমরা দ্রুত পারিবারিক বৈঠকে বসলাম। কুয়েত মৈত্রীতে ফোন করে খবর নিলাম। সেখানে কোনো কেবিন নেই। আমার বাসায় ৪ টা বেডরুম আছে।যে রুমের সাথে বাথরুম সংযুক্ত আছে এবং দক্ষিণমুখী আলোবাতাসপূর্ণ সেই রুমেই সে কমপ্লিট আইসোলেশনে থাকবে। বাইরে থেকে নন টাচ টেকনিকে (সরাসরি হাত দিয়ে না ধরে অন্য কোন জীবাণুমুক্ত মাধ্যম ব্যবহার করা) খাবার ও অন্যান্য দেয়া হবে। সাথে দিলাম প্যারাসিটামল, লোরাটিডিন, ক্লোনাজিপাম (এটা দেয়া যায়, কারণ ভীষণ স্ট্রেসে প্রথম ২ দিন সে ঘুমাতে পারেনি), ওরস্যালাইন। আরো দিলাম ডিজিটাল বিপি ( ব্লাড প্রেশার) মেশিন, পালস অক্সিমিটার, থার্মোমিটার। শুনতে অমানবিক মনে হলেও এটাই আদর্শ।কোনোভাবেই অন্যদের সাথে একরুমে থাকা যাবে না।

এতে সবচেয়ে কষ্টকর হয়েছে পুত্র জোবায়েত ও ভাতিজা জোনায়েতকে দূরে রাখা। খাবার দেবার সময় তাঁরা দুজন টের পেলে এদিক সেদিক লুকিয়ে থাকে আর দরজা খোলা মাত্র মা, বড়মা বলে দ্রুত রুমে ঢুকে যাবার চেষ্টা করে। শারীরিক কষ্টের চেয়ে এই মানসিক কষ্ট কম নয়।

কিছু বেসলাইন টেস্ট করে নিয়েছিলাম। রক্তপরীক্ষা, রক্তের সুগার পরীক্ষা, প্রসাব পরীক্ষা, লিভার ফাংশন পরীক্ষা, বুকের এক্সরে ইত্যাদি সব নরমাল ছিলো।
ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী অনেকে হাইড্রোক্সিক্লোরকুইন দিতে বলেছিলেন, কুয়েত মৈত্রী ও কুর্মিটোলায়ও দেয়া হচ্ছে শুনলাম। কিন্তু আমি কথা বললাম, আমার সবচেয়ে প্রিয় মেডিসিন ও রিউমাটোলজি স্পেশালিষ্ট স্যার এর সাথে। স্যার দিতে নিষেধ করলেন, একই পরামর্শ পেলাম ইউকে ও ইউএসএ বন্ধুপ্রতিম চিকিৎসকদের কাছ থেকেও।

কিছু মাইল্ড সিম্পটম যেমনঃ গায়ে ব্যাথা, হালকা জ্বর জ্বর ভাব, দুর্বলতা, অরুচি, ওরাল থ্রাস ছাড়া প্রথম তিনদিন ভালোই ছিলো। চতুর্থদিন প্রচন্ড বমি ভাব, ডায়রিয়া শুরু হলো। কোভিড এ অনেক রোগীর পেটের সমস্যা বেশি থাকে। চায়নায় এরকম কিছু রোগী পাওয়া গিয়েছিল। তাই ভয় পেয়ে গিয়েছিলাম। স্যালাইন আর সাথে জিংক সিরাপ দেয়ার জন্য (কয়েকজন সাজেস্ট করেছিলেন)। পঞ্চম দিন অবশ্য সমস্যা কাটিয়ে উঠেছে।প্রচুর পানি, ফলমূল, ভিটামিন সি, প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছে।

এবার আসি স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকায়। সিভিল সার্জন অফিস থেকে ফোন করে বাসার নম্বর চাইলো। আমাদের টেস্ট করার উদ্যোগ নিতে পরামর্শ দিলো, এজন্য আমাদেরই আইইডিসিআর ফোন করতে হবে। আইইডিসিআর কোনোভাবেই আমার ও আম্মার কো মরবিডিটি (করোনা রোগীর সংস্পর্শে) থাকলেও টেস্ট করতে রাজি হয়নি। পরে উচ্চ পর্যায়ের সহযোগিতায় টেস্ট করাতে পারি। আল্লাহর রহমতে আমার ও আম্মার রেজাল্ট নেগেটিভ এসেছে। আমাদের দুটি শীর্ষস্থানীয় সংগঠন বিএমএ বা স্বাচিপ বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে অফিশিয়ালি কেউ কোনো খোঁজ নেননি।

তবে হ্যাঁ, দেশ বিদেশের অসংখ্য চিকিৎসক বন্ধু বান্ধব খোঁজ নিয়েছেন, তাঁদের ভালোবাসায় আমরা ভীষণভাবে আপ্লুত ও কৃতজ্ঞ।

অনেক কোভিড পজিটিভ চিকিৎসকও ফোন করে পরামর্শ চেয়েছেন। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে সাহায্য করতে চেষ্টা করেছি এবং সবসময় করবো।

ঢাকার ডাক্তারদের টেস্ট করার জন্য বিএসএমএমইউ সবচেয়ে সহজ, ডিএমসিও করতে পারেন। তবে দুজায়গাতেই গিয়ে দিয়ে আসতে হয়। আইইডিসিআর বাসায় এসে নিয়ে যায় কিন্তুু এখানে অনেক দেরি হয় আসতে।
বিএসএমএমইউ রেজাল্ট মোবাইলয়ে এসমএস এর মাধ্যমে জানায়,আইইডিসিআর জানায় ইমেইলে।

আরেকটা ব্যাপার অনেকেই কোভিড পজিটিভ হওয়ায় প্রতিবেশী বা এলাকাবাসী দ্বারা হেনস্তা হচ্ছেন। আমার ক্ষেত্রে সেরকম হয়নি। ফ্ল্যাটের সবাইকে ফোন করে বলেছি মীরা পজিটিভ, তাই আমরা কোয়ারান্টাইন এ আছি। দুয়েকজন ছাড়া সবাই পজিটিভলি নিয়েছেন। নিচে সুপারস্টোর থাকায় খাবার দাবার, ওষুধ পেতে সমস্যা হচ্ছে না।
৮০% কোভিড পজিটিভ রোগী অল্প সিম্পটম নিয়ে ভালো হয়ে যায়। দোয়া করুন যাতে মীরার তাই হয়। ৭ দিন পর আবার আরটি পিসিআর করার কথা, তখন নেগেটিভ হলে ৩ দিন পর আবার। দুবার নেগেটিভ হলে রোগটি নাই বলা হয়। তবে ৭ দিন পরও পজিটিভ আসলে ৭ দিন পরপর টেস্ট চলতে থাকে। কারো ক্ষেত্রে নেগেটিভ হতে ৩৫ দিন পর্যন্ত লাগে বলে শুনেছি।

সবাই ভালো থাকুন,কোভিড মানেই আইসিইউ, হাসপাতাল ভর্তি বা ভেন্টিলেটর নয়। নয় পারিবারিক বা সামাজিক ভাবে অচ্ছুৎ হওয়া।

মূল লেখক: রাসেল চৌধুরী

অনুলিখন: সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।