মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় ১৩ দেশে ৩০১ জন বাংলাদেশির মৃত্যু

অংকন বনিকপ্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
করোনায় ১৩ দেশে ৩০১ জন বাংলাদেশির মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ২২ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।

করোনার ছোবলে পুরো বিশ্ব পর্যুদস্ত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দিনদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে অন্তত ৪ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ১৭৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছেন দেড় শতাধিক বাংলাদেশি।

যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশে গতকাল নতুন করে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে ৩০১ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৭৮ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, কানাডায় ৬ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন। এ ছাড়া সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনা ভাইরাসে বিদেশি নাগরিকদের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়া ১ হাজার ১১১ জনের মধ্যে মাত্র ২০ জন স্থানীয় নাগরিক। বাকিরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৯ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

দেশটিতে কর্মরত প্রায় ৬০০ জন বাংলাদেশি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।