মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় প্রত্যক্ষ সেবা প্রদানকারীদের ক্ষতিপূরণের প্রজ্ঞাপন জারি

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ৯:১০ · ২ মিনিটে পড়ুন
করোনায় প্রত্যক্ষ সেবা প্রদানকারীদের ক্ষতিপূরণের প্রজ্ঞাপন জারি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী ও সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে নিয়োজিত মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ দ্বায়িত্ব পালনে করোনা ভাইরাসে আক্রান্ত হলে, সরকার ক্ষতিপূরণ প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানানো হয়।
১ এপ্রিল, ২০২০ হতে এ নির্দেশনা কার্যকর হবে।

ক্ষতি পূরণের আওতায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী, লক ডাউন বাস্তবায়নে নিয়োজিত মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ এ সুবিধা পাবেন।

বেতন গ্রেড ১-৯: করোনা ভাইরাস পজিটিভ হলে ১০ লক্ষ টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ৫০ লক্ষ টাকা।

বেতন গ্রেড ১০-১৪: করোনা ভাইরাস পজিটিভ হলে ৭লক্ষ ৫০ হাজার টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।

বেতন গ্রেড ১৫-২০: করোনা ভাইরাস পজিটিভ হলে ৫ লক্ষ টাকা, করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে ২৫ লক্ষ টাকা।

ক্ষতি পূরণ প্রাপ্তির ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরন করা হবেঃ
ক) করোনা ভাইরাস পজিটিভ এর ক্ষেত্রে ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবা কর্মী, মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীগণ করোনা ভাইরাস পজিটিভ এর মেডিকেল রিপোর্টসহ স্ব স্ব কর্তৃপক্ষের নিকট ফরমে ক্ষতিপূরণের দাবীনামা পেশ করবে।

খ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ক্ষেত্রে কর্মকর্তা/ কর্মচারীর স্ত্রী/ স্বামী/ সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা/ মা ক্ষতি পূরণের দাবী সংবলিত আবেদন পেশ করবে।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।