সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় চিকিৎসক বা সাধারণ মানুষ হিসেবে করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ মে ২০২০, শুক্রবার:
ডা. অসিত বর্ধন,
রাজশাহী মেডিকেল কলেজ (২৫তম ব্যাচ),
এনেস্থেসিওলজিস্ট , ভ্যাঙ্কুভার , কানাডা

সামনে যদি করোনা উপসর্গ ছাড়া অন্য কোনো অসুখে আক্রান্ত রোগী থাকেন অথবা উপসর্গবিহীন কোভিড-১৯ পজিটিভ রোগী থাকেন, সেক্ষেত্রে আমাদের কী করণীয় হবে?

আমি যখন চিকিৎসক হিসেবে সেবা দিবো তখন যা যা করণীয়

– নিজে সার্জিকাল মাস্ক পরব, রোগীকে মাস্ক পরতে বলব
– হাসপাতালের ড্রেস পরব, যেটা ডিউটি শেষে ধুতে দিয়ে দিবো। 
– হাত না ধুয়ে নিজের চোখ নাক বা মুখে হাত দিবো  না। 
– রোগীকে স্পর্শ করতে হলে স্পর্শের আগে-পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিবো অথবা স্যানিটাইজার ব্যবহার করব। সম্ভব হলে ডিসপোজেবল গ্লাভস ব্যবহার করবো। 
– AGP (এরোসল জেনারেটিং প্রসিডিওর – যেমন ইনটিউবেশন, দাঁতের ড্রিলিং, ইএনটি ওরাল প্রসিডিওর) করার সময়ে সার্জিকাল মাস্ক, গগলস/ফেস শিল্ড, গাউন পরবো।

চিকিৎসক হিসেবে কোন কোন ক্ষেত্রে অবশ্যই ফুল পিপিই পরিধান করবো
– যদি কারো কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকে এবং উপসর্গ থাকে
– যদি কারো কোভিড-১৯ টেস্ট নেগেটিভ কিন্তু করোনা উপসর্গসমূহ থাকে
– যদি কারো কোভিড-১৯ টেস্ট হয় নি কিন্তু করোনা উপসর্গ আছে

উটকো উপদেশ না শুনে সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অথবা DGHS গাইডলাইন অনুসরণ করব।

আমি যখন সাধারণ মানুষ তখন আমার যা যা করণীয়
– বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবো। অন্যের সাথে ৬ ফিট দুরত্ব মেনে চলবো।
– নিজের হাত না ধুয়ে, চোখে, নাকে, মুখে হাত দেব না। অন্য মানুষ স্পর্শ করেছে এমন কিছু স্পর্শ করলে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিবো, বিকল্প হিসেবে এলকোহল ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করবো।
– সামান্যতম হাঁচি, কাশি, সর্দি, জ্বর থাকলে বাসায় থাকবো ও চিকিৎসকের পরামর্শ নিবো। পরিবারের সদস্যদের থেকে যথাসম্ভব নিজেকে আলাদা রাখবো এবং একটি রুমে নিজেকে আইসোলেশনে রাখবো।

কোভিড-১৯ টেস্ট পজিটিভ আতংকিত হওয়ার কিছুই নেই, ৯০ ভাগ রোগী অল্প উপসর্গ নিয়ে সুস্থ হয়ে উঠেন। 
সুস্থ থাকা অবস্থায় সাধারণ মানুষ হিসেবে আমি আতংকিত হবো না, অন্য কেউ আক্রান্ত শুনলে তাকে তাড়িয়ে দেব না। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা, টেস্ট করানো, পথ্য সরবরাহ, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ নিস্চিত করব। স্বাস্থ্যকর্মী, পুলিশ, সংবাদকর্মীসহ অন্যান্য সেবা প্রদানকারী সকলকে তাদের কাজ করতে সাহায্য করব।

সবাইকে সচেতন করবো কারণ করোনা প্রতিরোধে সবার ভূমিকা আছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা দিয়েই কেবল বিজয়ী হতে পারি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।