মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় চক্ষু বিশেষজ্ঞ ওএসবির সদস্যের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ ডিসেম্বর ২০২০, ১০:২৯ · ১ মিনিটে পড়ুন
করোনায় চক্ষু বিশেষজ্ঞ ওএসবির সদস্যের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ ডিসেম্বর, ২০২০, মঙ্গলবার

মহামারী করোনা যুদ্ধে হেরে শহীদদের সাথে যুক্ত হলেন বাংলাদেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং ওএসবি-এর আজীবন সদস্য ডা. সৈয়দা নুসরাত পারভিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গত ২৮ নভেম্বর, শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছবিঃ শোক সংবাদ।

তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ছিলেন। পরবর্তীতে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্ত সপ্তম শহীদ চক্ষু বিশেষজ্ঞ।

চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দা নুসরাত পারভিন রংপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রাক্তন চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। মৃত্যুপূর্বে তিনি সহকারী অধ্যাপক হিসেবে (চক্ষু) সোহরাওয়ার্দী মেডিকেল থেকে অবসর গ্রহন করেছিলেন।

তাঁর মৃত্যতে ওএসবি এর সভাপতি অধ্যাপক শারফুদ্দিন আহমদ এবং মহাসচিব অধ্যাপক আবদুল কাদের গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর স্বামী প্রাক্তন সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার ডা. সাম্মা হাফিজও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।