বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনায় করণীয়

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

সন্দেহজনক কোভিড-১৯ ও কোভিড-১৯ এ আক্রান্ত মৃদুসংক্রমন এর রোগীরা ঘরে থেকে চিকৎসা নিন।

সেবাদানকারীদের জন্য প্রযোজ্যঃ
অসুস্থ ব্যক্তি যেন যথেষ্ট বিশ্রাম নিতে পারেন, পর্যাপ্ত তরল/পানীয় পান করেন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহন করেন এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে।

অসুস্থ ব্যক্তির সাথে একই রুমে অবস্থান কালে অবশ্যই ফেস মাস্ক পরে থাকুন এবং মাস্ক পরিহিত অবস্থায় মুখে বারবার হাত দিবেন না। ব্যবহারের পর মুখবন্ধ/ঢাকনাযুক্ত আর্বজনা ফেলার পাত্রে পলিথিন এর ব্যাগে ফেলতে হবে এবং হাত সাবান পানি দিয়ে ভালো করে পরিস্কার করতে হবে।

বারবার এলকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বা সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। বিশেষকরে
• অসুস্থ্য ব্যক্তির সংস্পর্শে আসলে
• খাবার তৈরির আগে, খাবার তৈরির সময় এবং তৈরির শেষে
• খাবার আগে
• টয়লেট ব্যবহার করার পরে

অসুস্থ্য ব্যক্তির জন্য নির্দিষ্ট এবং সকলের থেকে আলাদা প্লেট, গ্লাস, কাপ বা খাবার আসবাবপত্র /সরঞ্জামের ব্যবস্থা করতে হবে।

একইভাবে অসুস্থ ব্যক্তির ব্যবহার্য টাওয়েল, বিছানার চাদর ও আলাদা রাখতে হবে। ব্যবহারের পর অবশ্যই ব্যবহৃত দ্রব্যাদি সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

অসুস্থ ব্যক্তির দ্বারা যেসকল আসবাবপত্রে জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে, যেমন দরজার হাতল বা টেবিল বা চেয়ার, রিমোট, মোবাইল, সেগুলো চিহ্নিত করুন এবং নিয়মিত সে সকল স্থান জীবানুমুক্ত করুন।

অসুস্থ্য ব্যক্তির শারিরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত স্বাস্থ্য সেবার জন্য যোগাযোগ করুন।

বাড়ির সকল সদস্যদের জন্যঃ
নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে
• হাচিঁ, বা কাশি দেবার পর
• খাবার তৈরির আগে, খাবার তৈরির সময় এবং তৈরির শেষে
• খাবার আগে
• টয়লেট ব্যবহার করার পরে
• অসুস্থ ব্যক্তিকে ধরা/সাহায্য/ বহন করার আগে এবং পরে হাতে ময়লা থাকলে

রোগীর অপ্রয়োজনীয় সংস্পর্শ পরিহার করুন এবং রোগীর ব্যবহার্য সরঞ্জাম যেমন প্লেট, গ্লাস, কাপ বা খাবার সরঞ্জাম, টাওয়েল, বিছানার চাদর ইত্যাদি শেয়ার/ভাগাভাগি করা থেকে বিরত থাকুন।

হাচিঁ, কাশি দেবার সময় টিস্যু পেপার নাকে মুখে চেপে অথবা কনুই এর ভাঁজে দিতে হবে। টিস্যু পেপার ব্যবহারের পর মুখ বন্ধ আর্বজনা ফেলার পাত্রে পলিথিনে ফেলতে হবে এবং হাত সাবান পানিতে ভালো করে পরিস্কার করতে হবে।

বাড়ির সকল সদস্যের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।কারও যদি জ্বর, কাশি, গলা ব্যাথা, শ্বাস কষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দেয় দ্রুত স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্যকেন্দ্রে বা হটলাইনে যোগাযোগ করুন।

অসুস্থ ব্যক্তির জন্যঃ
আপনি যদি জ্বর, বা কাঁশিতে আক্রান্ত হন, বারবার এলকোহল সম্বৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বা সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।

অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করুন। কর্মক্ষেত্র, স্কুল বা যেকোন জনসমাগম পরিহার করুন। এসময়ে পর্যাপ্ত বিশ্রাম নিন, ঘন ঘন পানি/ তরলজাতীয় পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান।

বাড়ির সদস্যদের থেকে পৃথক রুমে/কক্ষে অবস্থান করুন। যদি সম্ভব না হয়, তাহলে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করুন এবং অন্যদের থেকে নুন্যতম ৩ ফুট (১ মিটার) দুরত্ব বজায় রাখুন।

ঘর এর দরজা জানালা খোলা রেখে বাতাস চলাচল অব্যাহত রাখুন এবং যদি সম্ভব হয় বাড়ির সদস্যদের থেকে পৃথক টয়লেট ব্যবহার করুন।

হাচিঁ, কাশি দেবার সময় টিস্যু পেপার অথবা কনুই এর ভাঁজে দিতে হবে। টিস্যু পেপার ব্যবহারের পর মুখ বন্ধ আর্বজনা ফেলার পাত্রে পলিথিন এর ব্যাগে ফেলতে হবে এবং হাত পরিস্কার করতে হবে।

শ্বাস নিতে কষ্ট অনুভব করলে দ্রুত স্বাস্থ্য সেবার জন্য যোগাযোগ করুন।

অনুবাদঃ ডা. মোঃ রিজওয়ানুল করিম
রাইয়ান আমজাদ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।