মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার তেজী ঘোড়া

অংকন বনিকপ্রকাশ: ২৮ জুন ২০২০, ২:১৮ · ২ মিনিটে পড়ুন
করোনার তেজী ঘোড়া
লেখার আকার

রবিবার, ২৮ জুন, ২০২০

ডা. বেনজীর আহমেদ
সংক্রামক রোগ বিশেষজ্ঞ

করোনা দৌড়ে সর্বাপেক্ষা তেজী ঘোড়াটি এখন যুক্তরাষ্ট্র; তাহাকে ছাড়াইয়া যাইবে এমন অশ্ব ভূধামে দেখা যাইতেছে না। আড়াই মিলিয়নের উর্ধ্বে আক্রান্ত আর অর্ধ মিলিয়ন মৃত্যু লইয়া ২য় স্থানে আগাইয়া আসা ব্রাজিল হইতে উভয় সূচকেই দ্বিগুণ ব্যবধানে আগাইয়া আছে। উল্লেখ্য উভয় দেশের রাষ্ট্রপতিদ্বয়ের অস্বাভাবিক আচরণ, দেশ দুইটির ক্রমাগত করোনা উল্ফনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখিয়াছে বলিয়া, দুনিয়াতক সরস বাকোয়াজ চলিতেছে। তুলনামূলক ভাবে ইস্পাতদৃঢ় সুশৃঙ্খল পুতিনীয় রাশিয়া, চৈনিক লিপেংয়ের সাথে করোনা মোকাবেলায় ব্যর্থতার পরাকাষ্ঠ দেখাইয়া কেনো তৃতীয় স্থানে উঠিয়া আসিল, তাহা কড়িকান্দ মারিয়া দেখা আবশ্যক। চমক দেখানো মোদির কারিশমায় ভারত মনে হইতেছে হালে পানি পাইতেছে না, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্তের রেকর্ড গড়িয়া ভারত অর্ধ মিলিয়নের কাতারে প্রবেশ করিয়া করোনার বিশ্ব ঘোড়দৌড়ে ব্রোঞ্জ পদকধারী হইতে খুবই সচেষ্ট। যুক্তরাজ্য এখনো পঞ্চম স্থান ধরিয়া রাখিয়াছে এবং ব্রাজিল প্রতিবেশী পেরু ৬ষ্ঠ স্থানের স্পেনের ঘাড়ে তপ্ত নি:শ্বাস ফেলিতেছে।

আরো দুই লাতিন দেশ চিলি ও মেক্সিকো ভালোই টান মারিতেছে। নিজের দেশের কথা কি আর কহিব; কিছুই ঠাহর করা যাইতেছে না। ক্রমাগত তিনহাজারী সংখ্যা নিত্য হাজির হইতেছে; ইহার রাশে কোথায় যে টান পড়িবে, তাহা অনুমান করা দুরূহ। তবুও আশা ছাড়ি নাই, বস্তিবাসী আর গাঁয়ের মানুষের প্রকৃতি-প্রদত্ত প্রতিরোধ আর লাল সবুজ কার্যক্রমের দুহিতা ঠেকাইতে পারে করোনা দানবরে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।