মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনার ক্রান্তিকাল, নতুন দিনের প্রত্যাশা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ মে ২০২০, ৮:৫৫ · ২ মিনিটে পড়ুন
করোনার ক্রান্তিকাল, নতুন দিনের প্রত্যাশা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ০৮ এপ্রিল ২০২০, শুক্রবার:

দুঃসময় এবং অবিমৃষ্যকারীতা:

১০০ বছরের মধ্যে প্রথম আন্তর্জাতিক মহামারীর কঠিন দুঃসময় অতিক্রম করছে বিশ্ববাসী। চারদিকে ভয়, গুজব, বিশ্বাস-অবিশ্বাসের ছড়াছড়ি। এর মাঝে সচেতনভাবে নিজেকে রক্ষা করা এবং একটি কার্যকরী ভ্যাক্সিনের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করণীয় নেই। এবং প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নিয়ে সফলও বেশ কিছু দেশ।

আমাদের দেশের পরিস্থিতি বেশ নাজুক। আক্রান্তের হার উর্ধগামী। যদিও রিপোর্টেড মৃত্যুহার এখনো কম। কিন্তু এতে আত্মপ্রসাদের কোন সুযোগ দেখি না। পুরো ভারতীয় উপমহাদেশেই তাই। যার কারণ হতে পারে এই অচেনা ভাইরাসটির যে স্ট্রেইন বা রূপ এদেশগুলাতে ছড়িয়েছে তা তুলনামূলক ভাবে কম ফ্যাটাল বা বিধ্বংসী। কিন্তু তারপরও এতে আত্মপ্রসাদে ভোগা ও রিলাকটেন্ট হওয়ার কোন সুযোগ নেই। অত্যন্ত সংক্রমণশীল ভাইরাসটি কিন্তু নতুন সংক্রমণ করেই যাচ্ছে এবং আমাদের সনাক্ত রোগীর সংখ্যা এখন এগার হাজারের উপরে। দ্বিতীয় কোন স্ট্রেইন যে আসবে না, বা সার্কুলেটেড জীবাণুটি তার রূপ পরিবর্তন করবেনা তার কোনই নিশ্চয়তা নেই। কারণ বিজ্ঞানীরা অত্যন্ত উদ্বেগের সাথে প্রতিনিয়ত দেখছেন অচেনা এই ভাইরাসটি গত চার মাসে প্রায় ৪০০ বারের মত রূপ পরিবর্তন করেছে।

এত কিছু বলার উদ্দেশ্য একটাই, এখন আমাদের ব্যক্তিগত ভাবে সচেতন হতে হবে। আমরা যেন মুনাফালোভী ব্যাবসায়ীদের সুবিধার জন্য শপিংমল গুলোতে ঘুরাঘুরি না করি, নিজ নিজ প্রার্থনা বাড়ীতেই করি। কারণ অন্যের অবিমৃষ্যতার আর অর্থহীন সিদ্ধান্তের বলি নিশ্চিত আপনি হতে চাইবেন না। কারণ আক্রান্ত হলে আপনার বা পরিবারের চিকিৎসার সুযোগ খুব কম আর এত রোগীর ভার আমাদের হাসপাতাল গুলো অচিরেই আর নিতে পারবেনা। কাজেই আরো কিছুদিন কষ্ট করে বাসায় থাকুন, সাবধানে থাকুন। কারণ অসুস্থ হলে এই অমানবিক সময়ে পাশে কাউকে পাওয়া কঠিন। একটি রোগমুক্ত নতুন দিনের প্রত্যাশায় আমরা সবাই।

লেখক:
ডা. ফারহানা সেলিম
সহযোগী অধ্যাপক
কমিউনিটি মেডিসিন বিভাগ,
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।