মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনাকালে রমজানে করণীয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

Platformপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১০:০০ · ৩ মিনিটে পড়ুন
করোনাকালে রমজানে করণীয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ এপ্রিল, ২০২০, শুক্রবার: আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান, ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস। অন্য বছরের মত এবারও মুসলিমরা রোজা রাখবেন, তবে কোভিড-১৯ মোকাবিলায় বাড়তি কিছু সতর্কতা এবং নির্দিষ্ট কিছু নিয়ম মেনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।


ধর্মীয় অনুষ্ঠান পালনবিধি:

১. সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে ১ মিটার কিংবা ৩ ফুট দূরত্ব বজায় রেখে সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে।

২. সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান যত সংক্ষিপ্ত সময়ে শেষ করা যায় ততই ভাল। এতে সংক্রমিত হবার ঝুঁকি কম থাকে।

৩. ছোট পরিসরে একত্রিত হওয়া তবে অবশ্যই শারীরিক দূরত্ব ১ মিটার কিংবা ৩ ফুট মানতে হবে। সম্ভব হলে বড় জমায়েত বাদ দিতে হবে।

৪. মসজিদের পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রত্যেক জমায়েতের আগে এবং পরে কীটনাশক বা সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৫. মুসল্লীদের বাসায় জামাতের সাথে নামাজ আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ইলেক্ট্রনিক মিডিয়া যেমন টেলিভিশন, রেডিও কিংবা সোশ্যাল মিডিয়াতে নামায সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নেয়া যেতে পারে।

৬. যাকাত আদায় কিংবা দান করার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৭. বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের যেকোন সামাজিক এবং ধর্মীয় জমায়েত থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যবিধি:

১.রোজার সাথে করোনা আক্রান্ত হবার ঝুঁকি নিয়ে এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি। তাই সুস্থ স্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রে রোজা রাখার ব্যাপারে বাধা নাই। করোনা আক্রান্ত ব্যক্তি রোজা রাখতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।

২. করোনা ছাড়া অন্য রোগ যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ ইত্যাদি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে রোজা রাখবেন।

৩. বাসায় দীর্ঘ সময় থাকার ফলে আমাদের নড়াচড়া কম হচ্ছে তাই ব্যায়াম করার চেষ্টা করবেন। এতে শরীর সুস্থ থাকবে। এক্ষেত্রে টেলিভিশন চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়াতে ব্যায়াম বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করা যেতে পারে।

৩. নিজেকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে প্রচুর পরিমানে পানি পান করার অভ্যাস করতে হবে। ইফতার এবং সেহেরিতে পুষ্টিকর খাদ্য খেতে হবে। শাক সবজি ফল সামুদ্রিক মাছ খেতে হবে। তেল চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪. তামাক জাতীয় দ্রব্য যেমন সিগারেট জর্দা ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। তামাক কিংবা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার ফুসফুস নষ্ট করে যা করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

৫. ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কিছু সময় পর পর ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার দিকে নজর রাখতে হবে।

মানসিক স্বাস্থ্যবিধি:

এই সময়ে শারিরীক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশ করা, সহনশীল আচরণ করা, একে অপরের কাজে সাহায্য করার মাধ্যমে একে অপরের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি। পরস্পরের সাথে যোগাযোগের জন্য ফোন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি।

ঘরোয়া সহিংসতা এবং নির্যাতনের বিরুদ্ধে সর্বোচ্চ সচেতন হতে হবে। করোনা মহামারীর আড়ালে যেন কোন নারী শিশু এবং পুরুষ কোন ধরনের নির্যাতনের শিকার না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে ধর্মীয় নেতাদের সহযোগিতা একান্তকাম্য।

তথ্যসূত্র: WHO Guideline for Safe Ramadan Practice in COVID-19
নিজস্ব প্রতিবেদক/বেনজির জাহাঙ্গীর নুয়েল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।