মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনাকালে মানসিক সুস্থতা: ডা. মো. জোবায়ের মিয়া

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২০, সোমবার

করোনায় শুরু হওয়া দীর্ঘ সাধারণ ছুটি এবং লকডাউনে ঘরবন্দী মানুষের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক ও হতাশা। বিগত ৮ মার্চ ২০২০ প্রথম বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়। জনসাধারণের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে ১৮ মার্চ থেকে সাধারণ ছুটির ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রনালয়।

সেই থেকে করোনার মহামারীতে ঘরবন্দী আমাদের সঙ্গী পরিবার, ইলেক্ট্রনিক ডিভাইস আর জানালা দিয়ে দেখা একটি বিচ্ছিন এলাকা। এসময়ে অনেকেরই খারাপ ও বাজে দিকগুলো সামনে আসছে। সংকটপূর্ণ মুহূর্তে আমাদেরকে মানসিকভাবে আস্বস্ত থাকতে পরামর্শ দিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জেবায়ের মিয়া।

লকডাউনের কারণে লম্বা সময় ধরে ঘরে থাকাকালীন কিছু মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। যেমন উদ্বিগ্নতা, দুঃশ্চিন্তা, নিদ্রাহীনতা, বিষন্নতা, আচরণগত সমস্যা (খিঁট খিঁটে মেজাজ), মাদকাসক্তি, আত্মহত্যা ইত্যাদি। এইসব প্রতিরোধে আমরা কিছু সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলবো। যেমন –

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত পুষ্টিকর স্বাভাবিক খাবার, কিছুক্ষণ রোদে থাকা, বেশি বেশি তরল খাবার, হালকা কুসুম গরম পানি পান করা, বার বার সাবান দিয়ে হাত ধোয়া, চোখে মুখে হাত না লাগানো, সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা, ইত্যাদি কাজগুলি করে যাবো।
২. মানসিক স্বাস্থের উন্নতির জন্য নিয়মিত হালকা ব্যায়াম করবো। ঘরে হাটি হাটি করবো। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবো ৫ মিনিট ধরে অন্তত দিনে তিন বার। দড়ি লাফ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগ ব্যায়াম, ইয়োগাও করতে পারি।
৩. পছন্দের গান শুনতে পারি, নাটক দেখতে পারি, মুভি দেখতে পারি, ডকুমেন্টারি দেখতে পারি।
৪. মনকে শান্ত রাখার জন্য প্রার্থনা, নামাজ একাকী পড়তে পারি।
৫. প্রতিদিন নির্দিষ্ট নিয়মে ঘুমাবো এবং ঘুম থেকে উঠবো।
৬. সু অভ্যাস যেমন ছবি আকাঁ, রান্না করা, সেলাইয়ের কাজ ইত্যাদি যেটা যার পছন্দের কাজ সেগুলি করবো। তাতে করোনার চিন্তা মাথা থেকে দূর হবে। মনে প্রশান্তি আসবে।
৭. করোনায় ভেংগে না পড়ে মোকাবেলার জন্য অন্য মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রিয়জনদের সাথে মোবাইলে কথা বলতে পারি। ই মেইলে চিঠি লিখতে পারি। ফেসবুক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমু, ভাইবারে ভিডিও কলে বন্ধু বান্ধব, প্রিয়জনদের সাথে কথা বলতে পারি।
৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানসিকভাবে উদ্বিগ্ন ও দুশ্চিন্তিত করতে পারে এমন খবর দেখা, পড়া ও শোনা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। করোনা ভাইরাস নিয়ে বেশী বেশী খবর পড়লে মানসিকভাবে আতংকিত হওয়ার আশংকা তৈরী হয়। তখন নিজেকে নিয়ন্ত্রণ করাও অসম্ভব হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে হ্যাসট্যাগ বা কি-ওয়ারড মিউট করে রাখা যায় যেন সেগুলি সামনে না আসে।
৯. অতিরিক্ত হাত ধোয়া থেকে বিরত থাকুন। যাদের সূচিবায়ু (ওসিডি) রোগ রয়েছে তারা এমনিই পরিস্কার -পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত সতর্ক থাকেন। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রচারের কারণে তারা আরও উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন। অনেক সময় সাবান ও স্যানিটাইজার ব্যবহার আসক্তিও হতে পারে। সেই দিকটিও খেয়াল করতে হবে।

পরিশেষে এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কাছে সবাই সাহায্য চাই। যেন খুব তাড়াতাড়ি আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই গ্লোবাল পেন্ডেমিকে মানসিক সংকট রোধ করার জন্য আমাদেরকে হতে হবে স্বাভাবিক সময়ের থেকে আরও বেশি আন্তরিক।

ক্যাম্পাস প্রতিনিধি/রাকিবা ইয়াসমিন লিজা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।