আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩৬তম ব্যাচের ডাঃ তানজিনা আহমেদ মিম্মি আজ (২৯ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার) দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি রাপচার্ড এক্টোপিক প্রেগ্ন্যান্সির জন্য অপারেশন চলাকালীন কার্ডিয়াক এরেস্টের জন্য মৃত্যবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। তিনি স্বামী, ১ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০০৪ সালে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি এম.ডি. (সাইকিয়াট্রি) তে অধ্যয়নরত ছিলেন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
তথ্য ঃ সিমুড
কি হয়েছিল উনার??