মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার লকডাউন হল ময়মনসিংহ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ৯:৪৮ · ২ মিনিটে পড়ুন
এবার লকডাউন হল ময়মনসিংহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২০

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে বিকাল ৫ টা থেকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

গনবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ এর সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো।”

নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনও জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ হবে। সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম পূর্বের মতো বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা চিকিৎসা, ওষুধের দোকান, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতামুক্ত থাকবে। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে জারিকৃত সকল আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহজাহান মিয়া বলেন, “জেলা-উপজেলা মিলিয়ে ৩৮টি চেকপোস্ট দিয়ে প্রবেশ ও বের হওয়া রোধ করা হবে। এক্ষেত্রে জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলাতে যাতায়াত বিচ্ছিন্ন করা হবে। জরুরি পরিবহন ছাড়া অন্য কোনও পরিবহন চলতে দেওয়া হবে না। এক্ষেত্রে লকডাউন আইন মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে ময়মনসিংহে পরীক্ষা শুরুর পর ২৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে।

স্টাফ রিপোর্টার/শরিফ শাহরিয়ার।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।