সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এবার মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ,

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

এবার মানিকগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এছাড়াও এর আগে জেলাটিতে আরো একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন, তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক। উক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যক্ষ মহোদয় বলেন,

“ওই চিকিৎসকের বাবার মৃত্যুতে স্বজনেরা একত্রিত হয়েছিলেন। এর মধ্যে তাঁর এক ভাই চিকিৎসক। তিনি নারায়ণগঞ্জে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, ভাইয়ের সংস্পর্শে এসে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন।”

এ পর্যন্ত মানিকগঞ্জে দুইজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুইজনই বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের কোয়ারেন্টিনে রাখার প্রক্রিয়া চলছে।

সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লাহ জানান,

“১৬ এপ্রিল ওই চিকিৎসা কর্মকর্তা সর্বশেষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর থেকে তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হন। পরে ঢাকায় একটি হাসপাতালে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। গতকাল বুধবার তাঁর করোনা শনাক্ত হয়।”

সেকেন্দার আলী মোল্লাহ আরো বলেন,

“ওই চিকিৎসকের সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হচ্ছে। তাঁদের কোয়ারেন্টিনে রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান,

“গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে কারও দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হয়েছে বলে তাদের রিপোর্ট মানিকগঞ্জে নেই।”

তিনি আরো বলেন,

“আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩৭৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিঙ্গাইরে চারজন, সদরে ৩ জন, শিবালয়ে ২ জন এবং হরিরামপুরে ১ জন। ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত হয়নি।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।