বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এবারের ঈদেও রোগীদের ভোগান্তি (এড়াতে কাজ করছেন অমুসলিম ডাক্তারেরা)

শিরোনামটি একটু অদ্ভূত মনে হতে পারে। প্রথম অংশটুকুতেই সবাই অভ্যস্ত, সমস্ত পত্রিকা, অনলাইন নিউজ মিডিয়া, টেলিভিশন, রেডিও সব জায়গায় প্রথম কথাটিই ফলাও করে বলা হয়, পরের অংশটির কথাটি কেউ বলে না। এমনিতেই বাংলাদেশে রোগীর তুলনায় ডাক্তারের সংখ্যায় অনেক অনেক কম, তারপরেও এই ঈদের বন্ধে ১০জন ডাক্তারের কাজ একাই সারেন একজন অমুসলিম ডাক্তার। ঈদের সময়ে সারাদেশবাসী যখন পোলাও কোর্মা খেতে খেতে পরিবার পরিজন নিয়ে টিভিতে ঈদের অনুষ্ঠান দেখেন তখন দেশের প্রতিটি হাসপাতাল, ক্লিনিক কোন না কোন অমুসলিম ডাক্তার চিকিৎসা সেবা দেন। ঈদের সময়ে বেশিরভাগ স্থানে দোকানপাটও বন্ধ থাকে তাই এই ডাক্তারদের তিনবেলা খাবার পাওয়ার নিশ্চয়তাও পাওয়া যায় না অনেক সময়। এরকম পরিবেশে টানা ৪-৫ দিন অনেকাংশে এক সপ্তাহ পর্যন্ত একজন ডাক্তার দ্বায়িত্ব পালন করেন। না সবার মত ৯টা ৫টা ডিউটি নয়। দিনে ২৪ ঘণ্টা করে একটানা ৪-৫ দিন এর ডিউটি।

আচ্ছা এটাই যদি হবে তাহলে পত্রিকায় কেন বলে ডাক্তার নাই, রোগীর ভোগান্তি? প্রথমত ডাক্তার নাই কথাটা বলার আগে আমাদের জেনে নিতে হবে ডাক্তার কারা। আমাদের দেশে একেবারে দরিদ্র জনগোষ্ঠী ছাড়া বেশিরভাগ মানুষ সামান্য সর্দি জ্বরের জন্যেও প্রফেসর খোজে। কিন্তু একজন প্রফেসরের দ্বায়িত্ব সর্দি জ্বর সারানো নয়, তার দ্বায়িত্ব নতুন ডাক্তারদের পড়ানো, জটিল রোগ নির্ণয়ে সাহায্য করা, একাডেমিক ও প্রশাসনিক দ্বায়িত পালন করা। আর একজন এমবিবিএস ডাক্তারের দায়িত্ব সব রোগী দেখা এবং সেখান থেকে প্রয়োজন অনুসারে উচ্চতর চিকিৎসার জন্য রেফার করা। ঈদের বন্ধ হোক কিংবা সারা দেশে ভূমিকম্প হোক, জরুরী চিকিৎসাসেবা কখনোই বন্ধ থাকে না। একজন মানুষ হিসেবে ডাক্তারেরও সাপ্তাহিক ছুটি, ধর্মীয় ছুটি, রাষ্ট্রীয় ছুটি পাওনা। সেটাই করা হয় ভাগ করে দ্বায়িত্ব বন্টন করে। তাই সব রকম ছুটিতেও সব হাসপাতালে ক্লিনিকে নূন্যতম একজন এমবিবিএস ডাক্তার থাকেন। কিন্তু আমাদের মানসিকতা তাদের ডাক্তার বলে পরিচয় দিতে চায় না হয়ত তাই নিউজ হয়, ডাক্তার নেই!

এবার হাসপাতালের  ভিতরের চিত্রটি চিন্তা করুন। বন্ধের সময়ে রোগ বালাই তো বন্ধ থাকে না, তাই রোগীর চাপও কমে না। অথচ ১০জন ডাক্তারের কাজ সামলাতে হয় ১ জনকে, তাহলে তার উপর কি পরিমান কাজের চাপ থাকে সেটা চিন্তা করুন। প্রায় ২৪ ঘন্টাই তাদের জেগে থাকতে হয়, কাজের ফাকে ফাকে হয়ত চেয়ারে বসেই মিনিট খানেক জিরিয়ে নেবার সুযোগ পান, খুব ভালো ভাগ্য হলে, রোগীর চাপ কম থাকলে পূর্ন বিশ্রাম নেবার সুযোগ হয়ত পাওয়া যায়। এমন অবস্থায় চিকিৎসা নিতে আসা কেউ যদি মারা যায় সব রকম ডাক্তারি বিদ্যা খাটানোর পরেও তখন কি কেউ ঐ ডাক্তারকে বলবে, “আহারে বেচারা আপনি অনেক চেস্টা করছেন, তাও কপালে ছিল না, তাই রোগী বাচল না”। না এটা কেউ বলবে না, বরং সবাই মিলে ডাক্তারের উপর চড়াও হবে, টেনে হিচড়ে তাকে বের করবে, লাঠি দিয়ে মারতে মারতে তাকে তিনতলা থেকে নিচ তলায় নামিয়ে আনবে, মাথায় ফাটিয়ে সিড়ি, মেঝে রক্তাক্ত করবে, হাসপাতাল ভাংচুর করে ডাক্তারকে ভূল চিকিৎসার অভিযোগে পুলিশে দেবে। জ্বী এটাই বাস্তবতা, কয়েকদিন আগেই এটা ঘটেছে চাদপুরের রয়েল হাসপাতালে। এরকম ঘটনা একটি নয় প্রায় প্রতি মাসেই ঘটে, ঘটছে হয়ত আরো ঘটবে।

অথচ আমাদের কি উচিত ছিল না এই অক্লান্ত পরিশ্রমী মানুষগুলোর প্রতি একটু সমবেদনা প্রকাশ করা? আমাদের কি উচিত ছিল না ঈদের দিনের একটু ফিরনি পায়েশ পোলাও নিকটস্থ হাসপাতালে ডিউটিরত অমুসলিম ডাক্তারের জন্য পাঠিয়ে মানবিকতার পরিচয় দেবার? আমরা কি চাইলেই পারিনা ঈদের দিনে তাদের কাছে যেয়ে কুশল বিনিময়, কোলাকুলি করতে? আমরা কি পারি না সেচ্ছায় কিছুটা সময় একাকী কর্মরত এসব ডাক্তারকে ঘন্টা খানেক এর জন্য কাজে সাহায্য করতে? এটুকু পড়ে যদি আপনার বিবেক জাগ্রত হয় তাহলে আসুন অন্তত ঈদের দিন নিকটস্থ হাসপাতালে কর্মরত ডাক্তারের খোজ নেই, কুশল বিনিময় করি, খুব ছোট কোন কাজ করে হলেও তাকে সাহায্য করি।

লেখকঃ ডাঃ মোঃ মারুফুর রহমান অপু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “এবারের ঈদেও রোগীদের ভোগান্তি (এড়াতে কাজ করছেন অমুসলিম ডাক্তারেরা)”

  1. অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা টপিক লেখার জন্য, মনের কথা বলে ফেলেছেন॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।