মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

এফডিএ কর্তৃক “জরুরী” ব্যবহারের অনুমোদন পেলো বায়োএনটেকের ফাইজার ভ্যাক্সিন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ১১:১০ · ১ মিনিটে পড়ুন
এফডিএ কর্তৃক “জরুরী” ব্যবহারের অনুমোদন পেলো বায়োএনটেকের ফাইজার ভ্যাক্সিন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১২ ডিসেম্বর, ২০২০, শনিবার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংস্থা এফডিএ (ফুড এণ্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) কর্তৃক “জরুরী” ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে বায়োএনটেকের ফাইজার ভ্যাক্সিন।

এফডিএ কর্তৃক “জরুরী” ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া ফাইজার ভ্যাক্সিনটি কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯৫% সুরক্ষা দিতে কার্যকর বলে জানা গিয়েছে ট্রায়ালে। ড. পিটার মার্ক্স, এফডিএ এর “জীববিজ্ঞানভিত্তিক মূল্যায়ণ এবং গবেষণা” সম্পর্কিত সেন্টারের প্রধান জানান,

“ভ্যাক্সিনটি যুক্তরাজ্যে ট্রায়ালের সময় সামান্য পরিসরে কিছু এলার্জিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও বৃহৎ পরিসরের ট্রায়ালে সেগুলো বিবেচ্য নয়। তবুও এ বিষয়ে সচেতন হতে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”


এছাড়াও ভ্যাক্সিন নেবার পর কারো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হবার পরামর্শ দেন তিনি।

ফাইজার ভ্যাক্সিনটি ইতোমধ্যেই যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে রেগুলেটরি অনুমোদন দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ভ্যাক্সিনটিকে এ পর্যন্ত আনতে অনস্বীকার্য ভূমিকা রেখেছেন বায়োএনটেকের প্রতিষ্ঠাতা মুসলিম টার্কিশ জার্মান চিকিৎসক দম্পতি ডা. সাহিন ও তাঁর সহধর্মিনী ডা. তুরেসি।

তথ্যসূত্রঃ বিবিসি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।