মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

এখনো অর্জন করতে পারি নাই ; যেদিন সেই যোগ্যতা অর্জন করবো সেদিন ফুল নিবো : স্বাস্থ্য উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ৯:২৬ · ১ মিনিটে পড়ুন
এখনো অর্জন করতে পারি নাই ; যেদিন সেই যোগ্যতা অর্জন করবো সেদিন ফুল নিবো : স্বাস্থ্য উপদেষ্টা
লেখার আকার

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

আজ (১৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘ড্রিমার্স কনসাল্টেশন এন্ড রিসার্চ’ এর যৌথ উদ্যোগে ২০০ তম ক্যাম্প সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এ আয়োজনে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আমন্ত্রিত অতিথি হিসেবে তাঁকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি তা নেননি। ফুল না নেয়ার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন – “দুইমাস ১০ দিন ধরে কাজ করছি, কিন্তু ফুল নেওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারি নাই। যেদিন সেই যোগ্যতা অর্জন করবো সেদিন ফুল নিবো।”

তবে অনুষ্ঠানে উপস্থিত সবাই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। উপস্থিত অনেকেই এ বিষয়ে তাঁর প্রশংসাও করেছেন। ফ্যাসিবাদ নির্মূলে এমন পরিবর্তন জরুরি বলেও মনে করছেন অনেকে।

এ প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, ট্রেজারার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক তারেক রেজা, বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুস, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমানপ্রমুখ।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী, মোঃ ইরফানুর রহমান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।